Cart Total Items (0)

Cart

All Sports India

নিজস্ব সংবাদদাতাঃ সৌদি প্রো লিগে আল আদালাহর বিরুদ্ধে ০-৫ গোলে জিতল আল নাসের। বিপক্ষ দলকে কোনও রকম সুযোগই দেয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। আল আদালাহর বিরুদ্ধে রোনাল্ডোকে সামনে রেখে ১-৪-১-৪ ফর্মেশনে দল নামায় আল নাসের। আল আদালাহ ৪-৪-১-১ ফর্মেশনে সাজায়।  

আল নাসেরকে কিছুটা দেখে নেওয়ার চেষ্টা করে আল আদালাহ। তবে ধীরে ধীরে আক্রমণের গতি বাড়ায় আল নাসের। বিপক্ষকে চাপে ফেলে দেন রোনাল্ডোরা। আল নাসের ম্যাচের গতি বাড়াতেই গোলের মুখ খোলার মরিয়া চেষ্টা চালায় । কিন্তু কোনও ভাবেই তা সম্ভব হচ্ছিল না। তবে ৪০ মিনিটের মাথায় আল নাসেরের হয়ে খাতা খোলেন ক্রিশিয়ানো রোনাল্ডো। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে সিআর সেভেন। প্রথমার্ধে ০-১ গোলে শেষ করে আল নাসের।

দ্বিতীয়ার্ধের প্রথম গোলটি করেন তালিসকা। ৫৫ মিনিটের মাথায় গোল করে দলকে আরও এগিয়ে দেন তিনি। ২-০ গোলে এগিয়ে যাওয়া, আত্মবিশ্বাস যেমন ফিরে পায় আল নাসের, ঠিক তখনই জয়ের অনেকটা কাছে এগিয়ে যায় তারা। বিপক্ষ দলের রক্তচাপ বাড়িয়ে ফের গোল করেন রোনাল্ডো। ৬৬ মিনিটের মাথায় এই ম্যাচের দ্বিতীয় গোলটি করেন তিনি। ৭৮ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর ইঞ্জুরি টাইমে এই ম্যাচের শেষ গোলটি করেন আইম্যান। ৫-০ গোলে শেষ হয় এই ম্যাচ। একটিও গোল করতে পারেনি আল আদালাহ। এই ম্যাচে আল নাসেরের হয়ে জোড়া গোল করেন রোনাল্ডো এবং তালিসকা। এই ম্যাচ জয়ের ফলে ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রইল আল নাসের।        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *