Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ইউনিটি কাপের জন্য ২৮ সদস্যের সম্ভাব্য ভারতীয় সিনিয়র দলের ফুটবলারদের নাম ঘোষণা করেছেন চিফ কোচ খালিদ জামিল। আইএসএলের ম্যাচ শেষে সংক্ষিপ্ত শিবির সেরে ২৪ মে লন্ডন রওনা হবে ভারতীয় ফুটবল দল ইউনিটি কাপ খেলতে। জাতীয় শিবিরে ২৮ জন ফুটবলারের সর্বশেষ ফিটনেস ও চোট সমস্যা বুঝে নিয়ে ২৩ সদস্যের চুড়ান্ত দল বাছবেন কোচ খালিদ ওই টুর্নামেন্টের জন্য।

ইউনিটি কাপের প্রথম সেমিফাইনালে ২৭ মে বুধবার ফিফা ক্রমতালিকায় ২৬ নম্বর নাইজেরিয়া খেলবে ১৩০ নম্বর জিম্বাবোয়ের বিরুদ্ধে। একইদিনে দ্বিতীয় সেমিফাইনালে মাঝরাতে ৭১ নম্বরে থাকা জামাইকার মুখোমুখি হবে ১৩৬ নম্বরে থাকা ভারত। শনিবার ৩০ মে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ ও ফাইনাল।

ভারতীয় দলের চিফ কোচ খালিদের মতে, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়াটা সবসময় ভারতীয় দলের উন্নতি ঘটাতে সাহায্য করবে। ভারতীয় ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়বে। তাই এইধরনের ম্যাচ খেলা সবসময় বেশি দরকার।

২৮ সদস্যের সম্ভাব্য ভারতীয় দলে আছেন গুরপ্রীত সিং, বিশাল কাইথ, ঋত্বিক তেওয়ারি,আলবিনো গোমস(‌গোলকিপার)‌, রাহুল বেকে, নিখিল পূজারি, রোশন সিং, অভিষেক সিং, আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্গান, আকাশ মিশ্র, বিজয় ভার্গিস, পরমবীর(‌ডিফেন্ডার)‌, আশিক কুরুনিয়ান, আপুইয়া, সাহাল আব্দুল, অনিরুদ্ধ থাপা, জিকসন সিং, নৌফাল, রিকি শাবং(‌মিডফিলডার)‌, রায়ান উইলিয়ামস, মনবীর সিং, লিস্টন কোলাসো, সুহেল ভাট, এডমুন্ড লালরিনডিকা, ছাংতে, রহিম আলি, ফারুক চৌধুরি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *