অলস্পোর্ট ডেস্ক: আল-নাসরের সঙ্গে সৌদি প্রো লিগের অভিযান শেষ হওয়ার কথা বলার মাত্র কয়েক সপ্তাহ পরেই, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেই ক্লাবের সঙ্গেই আরও দুই বছরের জন্য নতুন চুক্তি স্বাক্ষর করলেন, যার ফলে ইউরোপীয় ফুটবলে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনের সমস্ত জল্পনার অবসান ঘটল। গত কয়েক মরসুম ধরে সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্ত্বেও, রোনাল্ডো এখনও লিগ শিরোপা জিততে পারেননি। ক্লাবটির হতাশাজনকষ যা ফিফা ক্লাব বিশ্বকাপে যোগ্যতা অর্জনের বাধা হয়ে দাঁড়িয়েছে।
আল-নাসরের সঙ্গে বারবার ব্যর্থতা রোনাল্ডোকে তাঁর ক্যারিয়ারের বাকি সময় অন্য ক্লাব নিয়ে ভাবতে বাধ্য করেছিল বলেই মনে করা হচ্ছে, তবে গত সপ্তাহ বা তারও বেশি সময় ধরে অনেক কিছুই যে বদলে গিয়েছে তা এই খবরেই নিশ্চিত।
আল নাসর বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে, “ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আলনাসের এফসিতে ২০২৭ সাল পর্যন্ত থাকবেন। রোনাল্ডো এই চুক্তির পর তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘‘এক নতুন অধ্যায়ের শুরু। একই আবেগ, একই স্বপ্ন। চলো একসাথে ইতিহাস গড়ি।’’
টকস্পোর্টের মতে, আল-নাসরের সঙ্গে চুক্তি সম্প্রসারণের পর রোনালডো প্রতি বছর ১৭৮ মিলিয়ন পাউন্ড (আনুমানিক ৪০০ মিলিয়ন ইউরো বা আগামী দুই বছরে ২০০০ কোটি টাকারও বেশি) আয় করবেন। এই চুক্তিতে আরও কী কী রয়েছে দেখে নিন:
পর্তুগিজ গোলস্কোরার সুপারস্টার ২০২৩ সালে এই ক্লাবে যোগ দেন। গত মাসে রোনাল্ডোর “এই অধ্যায় শেষ” পোস্টটই সৌদি প্রো লিগ শেষ হওয়ার কয়েক ঘন্টা পরে যখন সামনে আসে তখন ধরেই নেওয়া হয়েছিল আল নাসর অধ্যায় এবারের মতো শেষ রোনাল্ডোর।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
