ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
অলস্পোর্ট ডেস্ক: পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই মুহূর্তে ইনস্টাগ্রামের সব থেকে জনপ্রিয় অ্যাথলিট। ইনস্টাতে ৬০০ মিলিয়ন ফলোয়ার তাঁর। সম্প্রতি তাঁরই এক প্রাক্তন সতীর্থ সের্জিও র্যামোস ইনস্টাতে ৬০ মিলিয়ন ফলোয়ার সংখ্যা হওয়ার উদযাপন করেন। সেই নিয়েই তাঁকে ট্রোল করেন স্বয়ং রোনাল্ডো ।
প্রাক্তন রিয়েল মাদ্রিদ এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা খেলোয়াড় রোনাল্ডো ফটো ও ভিডিও ব্লগিং-এ অলিখিত রাজা। সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তার সঙ্গে কারও তুলনা আসে না। তবে তিনি যে কাউকে ট্রোল করবেন একথা ভাবা যায় না। কিন্তু তাঁর এবং মেসির প্রাক্তন সতীর্থকে ফলোয়ার নিয়ে ট্রোল করলেন তিনি। তবে তাঁর ট্রোলের জবাবও দেন র্যামোস।
র্যামোস তাঁর নিজের ৬০ মিলিয়ন ফলোয়ার উদযাপন করে লেখেন, ‘‘আমি ২০১৪-তে যাত্রা শুরু করেছি। এর মধ্যেই ৬০ মিলিয়ন ফলোয়ার, আমার কাছে এখনও অসম্ভব মনে হচ্ছে।“
এই পোস্টের উত্তরে প্রাক্তন রিয়েল মাদ্রিদ তারকা উপহাস করে লেখেন, ‘‘আমাকে ছুঁতে গেলে এখনও তোমার একটা শূন্য দরকার।“ এরপর তিনি একটা কান্না-হাসির ইমোজিও দেন।
এর উত্তরে র্যামোস লেখেন, ‘‘বেশি আত্মবিশ্বাসী হবেন না ক্রিস। বিশেষজ্ঞরা সবসময় ফিরে আসে। মনে রাখবেন, এরপর আপনাকে ‘#’ ব্যবহার করতে হবে।’’
২০২২-২৩ মরসুম শেষে প্যারিস সেন্ট-জার্মেইন ছাড়ার পর আপাতত ফ্রি-এজেন্ট হিসেবে রয়েছেন র্যামোস। শোনা যাচ্ছে, সৌদি প্রো লিগে তিনি রোনাল্ডোর সঙ্গে খেলতে পারেন অথবা মেজর লিগে মেসির সঙ্গে খেলতে পারেন। তবে এই স্প্যানিস ডিফেন্ডার নিজে এখনও মানসিকভাবে প্রস্তুত নন।
অন্যদিকে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসেরে রোনাল্ডোর এটা দ্বিতীয় মরসুম। এই পর্তুগিজ ফরওয়ার্ড কয়েকদিন আগে ক্লাবের হয়ে প্রথম ট্রফি জেতেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
