অলস্পোর্ট ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে মিলে গেল দুই খেলার দুই তারকা। জানাই ছিল ওডিআই বিশ্বকাপ ২০২৩ সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে উপস্থিত থাকবেন ইংল্যান্ড তারকা ডেভিড বেকহ্যাম । ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ভারতে এসেছেন বেকহ্যাম। আইসিসি ও ইউনিসেফের যৌথ প্রোগ্রামের অংশ হয়েই বিশ্বকাপের মঞ্চে আগমন বেকহ্যামের। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগেই সচিনের সঙ্গে মাঠে নামেন বেকহ্যাম। জমিয়ে হয় আড্ডা। ফুটবল খেলা।
তিনদিনের জন্য ভারতে এসেছেন তিনি। এই মুহূর্তে তাঁর পরিচয় তিনি ইন্টার মিয়ামি ক্লাবের অন্যতম মালিক। তাঁর ডাকেই সেই ক্লাবে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তবে আপাতত ক্রিকেটের মঞ্চ মাতিয়ে গেলেন ফুটবল তারকা। সাইড লাইনে দাঁড়িয়ে আড্ডাও জুড়ে দিলেন বিরাট কোহলির সঙ্গেও। তাঁর সঙ্গে ছিলেন ইউনিসেফের বাচ্চারাও।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৪৭ রানে আউট হন রোহিত। ভাল খেললেও শুভমান গিল রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভেলিয়নে ফিরে যান। এরপর অনেকটাই কাজ এগিয়ে দেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। দু’জনেই টিকে থেকে ভারতের রানকে এগিয়ে নিয়ে যান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
