ছবি সৌজন্যে: টুইটার
অলস্পোর্ট ডেস্ক: চুক্তি সই এবং পরিচয়পর্ব শেষ। আর দেরি না করে মঙ্গলবারই মাঠে নেমে পড়লেন মেসি। যোগ দিলেন নতুন দলের অনুশীলনে। যদিও ডেভিড বেকহ্যাম মনে করছেন লিওনেল মেসির মেজর লিগ সকারের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। আড়াই বছরের চুক্তি সই করার পর মঙ্গলবার মেসি প্রথমবার ক্লাবের হয়ে অনুশীলনে অংশ নিয়েছিলেন জানান ইন্টার-মিয়ামির সহমালিক ডেভিড বেকহ্যাম। মেসির প্রাক্তন সতীর্থ এবং স্প্যানিস মিডফিল্ডার সার্জিও বুসকেটসও মঙ্গলবার ক্লাবের হয়ে প্রথম অনুশীলন পর্বে যোগ দেন। এছাড়াও শনিবার ক্লাবের চুক্তিতে স্বাক্ষর করার পর বার্সেলোনা ও আর্জেন্টিনার প্রাক্তন কোচ জেরার্ডো ‘তাতা’ মার্টিনো অনুশীলনে উপস্থিত ছিলেন।
‘‘লিওর এখন সময় প্রয়োজন, সে যত ভাল খেলোয়াড়ই হোক না কেন, আর তাঁর পূর্ব মর্যাদা যাই হোক না কেন, তাঁর এবং সার্জিওর কিছুটা সময় প্রয়োজন ক্লাবের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য,‘’ বলেছেন ডেভিড বেকহ্যাম।
‘‘তাঁরা হয়তো আমাদের আগামী দিনে বড় উপহার দিতে চলেছেন। হয়তো এরপর থেকে প্রত্যেকটি খেলাই আমরা জিততে চলেছি। কিন্তু আমাদের ধৈর্য্য ধরতে হবে,’’ বলেছেন তিনি।
শুক্রবারের লিগ কাপ প্রতিযোগিতায় মেক্সিকান ক্রুজ আজুলের বিরুদ্ধে মিয়ামির হয়ে হয়তো পুরো ম্যাচ খেলবেন না মেসি। এক্ষেত্রে মিয়ামি ভক্তদের ধৈর্য্য ধরতে হতে পারে, এমনটাই জানিয়েছেন বেকহ্যাম।
‘‘লিও ম্যাচে কিছু সময়ের জন্য নামতে পারেন। তবে সেটা পুরোপুরি কোচের উপর নির্ভর করছে। তিনিই ঠিক করবেন লিও খেলার জন্য তৈরী কিনা। আমরা জানি লিও বেশ কিছু সপ্তাহ পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বাইরে ছিলেন। তাঁকে প্রানবন্ত এবং ঝড়ঝড়ে লাগছে। তবুও তাঁর কিছুটা সময় প্রয়োজন,’’ বলেছেন ডেভিড বেকহ্যাম।
২০০৭-এ বেকহ্যাম ছিলেন সবচেয়ে বড় নাম যিনি গ্যালাক্সিতে যোগ দেওয়ার পর মিয়ামিতে চলে এসেছিলেন। সেইসময় লিগে ১৩টি ক্লাব ছিল। এখন সেটা দাঁড়িয়েছে ২৯-এ। তখন খেলার মানও খুব একটা ভাল ছিল না। তবে একটা জায়গা এখনও পরিবর্তন হয়নি বলেছেন বেকহ্যাম।
‘‘আমি যখন এখানে এসেছিলাম তখন হঠাৎ করেই সবাই ভাবতে শুরু করেছিল লা গ্যালাক্সি এরপর থেকে সব খেলাই জিততে চলেছে। প্রতিটি খেলাতেই ৭-০ অথবা ৮-০ গোলে জিতবে। আর অন্য কেউ জিততে পারবে না,‘’ তিনি বলেছেন।
কিন্তু বেকহ্যাম আসার পরও গ্যালাক্সি তাঁর প্রথম দুই মরসুমে প্লে-অফে পৌঁছতে পারেনি।
তাঁর দল ২০০৭ এবং ২০০৮-এ নিচের দিকে ওয়েস্টার্ন কনফারেন্স শেষ করেছিল। ২০০৯-এ ফাইনালিস্টদের পরাজিত করেছিল। ২০১১ এবং ২০১২-তে কাপ জিতেছিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
