Cart Total Items (0)

Cart

All Sports
ডুরান্ড কাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: শুরু হয়ে গেল ডুরান্ড কাপ ২০২৩ । ফুটবলে শট নিয়ে কাপের উদ্বোধন করে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বাংলাদেশ আর্মির ম্যাচ দিয়ে উদ্বোধন হল র্টুনামেন্ট। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মাঠে উপস্থিত হন। দুই দলের খেলোয়াড়দের সঙ্গে তাঁরা পরিচিত হন। তার পর ফুটবলে দু’বার শট নেন মুখ্যমন্ত্রী।

উদ্বোধনী মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সব দলকে শুভেচ্ছা জানালেন। তিনি বলেন, ‘‘ভারতের সব দলকে অনেক শুভেচ্ছা। বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা।’’ তিনি জানান, এর পর ম্যাচে তিনি আবার আসার চেষ্টা করবেন তবে তিনি না এলেও তাঁর প্রতিনিধিরা নিয়মিত আসবেন ম্যাচে। তিনি বলেন, এরকম ঐতিহ্যবাহী টুর্নামেন্ট কলকাতায় হচ্ছে সেটা গর্বের।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা ছাড়াও ছিলেন চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পাণ্ডে এবং সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল রানাপ্রতাপ কলিতা। এদিন মোহনবাগান বনাম বাংলাদেশ আর্মির ম্যাচ ঘিরে টানটান উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল ম্যাচ শুরুর অনেক আগে থেকেই। মাঠের বাইরে ভিড় জমাতে শুরু করেছিল মোহনবাগান সমর্থকরা। এ যেন এপার বাংলা বনাম ওপার বাংলার লড়াই।

যার উত্তেজনা ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের থেকে কোনও অংশে কম ছিল না। এদিনের ম্যাচের কোনও টিকিট ছিল না। যদিও গ্যালারি ভরল না। আসলে ডার্বির অপেক্ষায় বাংলার ফুটবলপ্রেমীরা। তার আগে ভারত বনাম বাংলাদেশের ক্লাবের লড়াই কিছুটা হলেও সেই লড়াইকে উসকে দিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *