Cart Total Items (0)

Cart

All Sports

‌ডুরান্ড জিততে পুরো কোটার বিদেশিদের খেলাবেন কোচ অস্কার

অলস্পোর্ট ডেস্ক:‌ মোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র দল চলতি মাসের শেষদিকে অনুশীলনে নামার কথা ভেবে রাখলেও, ইস্টবেঙ্গল ইতিমধ্যেই তাদের প্রাকমরশুম প্রস্তুতি শুরু করে দিয়েছে। ঘরের ছেলেরা আগেই অনুশীলনে নেমে পড়েছিলেন। শুক্রবার রাতে কলকাতায় চলে এলেন লাল হলুদের চিফ কোচ অস্কার ব্রুজোঁ। সঙ্গে বিদেশি ফুটবলার কেভিন। ব্রাজিলয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা আসছেন শনিবার গভীর রাতে। রবিবার সকালে চলে আসছেন আর এক বিদেশি মিডফিল্ডার সল ক্রেসপো।

ফিলিস্তিনি আন্তর্জাতিক মিডফিল্ডার মহম্মদ রশিদ ইতিমধ্যেই চলে এসেছেন। শনিবার সিনিয়র ফুটবল দলের অনুশীলন ছিল না। রবিবার থেকে টানা তিনদিন অনুশীলন চলবে কোচ অক্কারের তত্ত্বাবধানে। যুবভারতীর ট্রেণিং গ্রাউন্ডে। দিয়ামান্তাকোস সহ বাকি ৪ বিদেশিকে নিয়ে ডুরান্ডের প্রস্তুতিতে জোর দেবেন লাল হলুদের চিফ কোচ। মরশুমের প্রথম ট্রফিটা মনে প্রাণে জিততে। তাছাড়া নকআউটে ডুরান্ড ডার্বি হলে, তার জন্য তৈরি রাখতে চান দলকে মোহনবাগান সুপার জায়ান্টের মোকাবিলায়। কারণ ডুরান্ড ডার্বি হলে বাগান কোচ হোসে মোলিনাও তাঁর হাতে বিদেশিদের ওই ম্যাচে নামাবেন, এটা বলাই বাহুল্য।

কলকাতা লিগে অংশ নেওয়া যুব দলের সঙ্গে লাল হলুদের সিনিয়র দলের ঘরের ফুটবলাররা অনুশীলন করছেন। ১৯ জুলাই কল্যানীতে অনুষ্ঠেয় কলকাতা লিগের ডার্বি ম্যাচ পিছিয়ে হয়েছে ২৬ জুলাই। এতে সিনিয়র দলের ঘরের ফুটবলারদের ফিটনেস বাড়ানোর সুযোগ পাচ্ছেন যুব দলের কোচ বিনো জর্জ। কলকাতা ফুটবল লিগের ডার্বিতে যুব দলের ফুটবলারদের পাশে কোন কোন সিনিয়রকে খেলাবেন, তা নিয়ে ভাবনা চিন্তা করছেন। মোহনবাগান যেখানে ৪ থেকে ৫জন সিনিয়র দলের ফুটবলারকে খেলানোর পরিকল্পনা নিয়েছে, তার সঙ্গে পাল্লা দিতে ইস্টবেঙ্গলকেও সিনিয়র দলের ফুটবলারদের সাহায্য নিতে হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *