Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ বর্ণবৈষম্যমূলক মন্তব্য ও আচরণ নিয়ে ফিফা বরাবরই খুব কড়া। সম্প্রতি জার্মান ক্লাপের খেলায় বর্ণবৈষম্যমূলক সম্প্রতি ঘটনায় প্রচন্ড ক্ষুব্ধ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বেশ জোর গলায় এর তীব্র সমালোচনা করে বলেছেন , এই ধরনের আচরণ কোনও মতোই সমর্থনযোগ্য নয়। জার্মান পুলিশ ইতিমধ্যেই এনিয়ে তদন্ত শুরু করেছে।

শালকের ক্রিক্টোফার আন্টুই-‌আদজেইয়ের মন্তব্যের পরই ফিফা সভাপতি ইনফান্তিনো নড়েচড়ে বসেন। ক্রিস্টোফার অভিযোগ করেছেন, লোকোমোটিভ লিপজিগের বিরুদ্ধে কাপ গেমে তিনি বর্ণবৈষম্যমূলক অপমানের শিকার। গোটা ম্যাচ জুড়ে তাঁকে লক্ষ্য করে দর্শকরা বিদ্রুপ করেছেন শিস দিয়ে। এটা তিনি ক্লাব কর্তাদের গোচরেও এনেছেন। আর একটি ঘটনা ঘটেছে কাইজারলুটেন ও আরএসভি আইনট্র‌্যাক্ট ম্যাচে। কাইজারলুটেন কোচ অভিযোগ করেছেন, তাঁর দলের এক পরিবর্ত ফুটবলার বর্ণবৈষম্যের শিকার।

এটা জেনেই ফিফা সভাপতি ইনফান্তিনোর সোসাল মিডিয়ায় মন্তব্য, ‘‌ জার্মানির কাপ গেমে এইদুটি ঘটনা অনভিপ্রেত। ফুটবলে বর্ণবৈষম্য বা কোনও ধরনের ভেদাভেদের জায়গা নেই। ফিফার ফুটবলারদের ‘‌ভয়েস প্যানেল’‌ জামার্ন ফুটবল ফেডারেশনের সঙ্গে এনিয়ে কথা বলছে। ফিফা পরিবারের সকলে এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানাচ্ছে। আমরা ফুটবলারদের সম্মান ও সুনাম রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। তাই টুর্নামেন্টের সংগঠক ও কর্তৃপক্ষের এব্যাপারে কথা পদক্ষেপ নেওয়া কথা ভাবা দরকার।’‌

লিভারপুলে খেলার সময় একইধরনের সমস্যায় পড়তে হয়েছিল বোর্নমাউথের ফুটবলার অ্যাটনি সেমেইনোকে। ওই ঘটনায় রেফারি সাময়িক খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন। কোচ ও দু’‌দল কোচের সঙ্গে তিনি কথা বলার পর খেলা শুরু করেন। পুলিশ লিভারপুলের এক ব্যক্তিকে সন্দেহের বশে গ্রেপ্তার করে। পরে তাঁকে শর্তসাপেক্ষে জামিনও দিয়েছে। তবে তিনি ব্রিটেনের কোনও ম্যাচে মাঠে ঢুকতে পারবেন না। ইনফান্তিনো জানিয়েছেন, সেমেইনোর সঙ্গে যোগাযোগ করবে ফিফার প্লেয়ার্স ভয়েস প্যানেল।

জার্মান সকার ফেডারেশনের সভাপতি বার্নড নিয়েনডর্ফ জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই দুটি কাপ গেমের ঘটনার পুলিশি তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন। বর্ণবৈষম্য, জাতপাত, ঘৃণার কোনও জায়গা নেই ফুটবলে। যারা এটা মানবে না, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *