Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ ফিফা ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম আকাশছোঁয়া। যা সাধারন ফুটবলপ্রেমীদের ধরাছোঁয়ার বাইরে। ইতিমধ্যেই তা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ফিফা। অনেক দেশের ফুটবল দর্শকরাই বলেছেন, এত চড়া দামের টিকিট কেটে আমেরিকা, মেক্সিকো বা কানাডায় গিয়ে ম্যাচ দেখা তাঁদের সাধ্যের বাইরে। বিভিন্ন দেশের ফুটবল সংস্থাগুলোও তাদের সমর্থকদের হয়ে ফিফার এই চড়া দামের টিকিট বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। তার ফল মিলেছে।

ফিফা কম দামের অল্প কিছু টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে একদল বিশেষ ফুটবল পাগল দর্শকের জন্য। আমেরিকা, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ১০৪ ম্যাচের জন্য ৬০ ডলার মূল্যের অল্পসংখ্যক টিকিট বাজারে ছাড়ছে। যার আনুমানিক মূল্য ভারতীয় মুদ্রায় ৫৫০০ টাকার কাছাকাছি। এই মুহূর্তে ভারতীয় মুদ্রায় ১ ডলারের মূল্য ৯১ টাকার সামান্য বেশি। এতে কিছুটা স্বস্তি মিলেছে, বেশ কিছু স্পেশাল সমর্থকের জন্য, যাঁরা প্রিয় দলের খেলা দেখতে নিজের দেশ ছাড়াও বিদেশের বিভিন্ন প্রান্তে পাড়ি দেন, বিশেষভাবে সমর্থনের মাধ্যমে নিজেদের উপস্থিতির প্রমাণ দেন।

তবে এই টিকিটের সংখ্যাটা সব দলের মোট টিকিটের ১০ শতাংশের বেশি নয়। তাও মন্দের ভাল। নইলে ফিফা বিশ্বকাপের খেলা দেখার যে টিকিটের দাম রেখেছে, তাতে একজন দর্শককে ফাইনাল দেখতে ৪০০০ ডলার থেকে ৮০০০ ডলারপর্যন্ত খরচ করতে হতে পারে। কম দামের ক্যাটিগিরির টিকিট কিনেও লিগ পর্যায় থেকে ফাইনাল পর্যন্ত একজন দর্শকের খরচ হওয়ার সম্ভাবনা কমপক্ষে ৬০০০ ডলার। ভাবুন সেটা কত টাকা ভারতীয় মূল্যে?‌ ভারতীয় মূল্যে ১ ডলার এখন ৯১ টাকারও বেশি।

চারধার থেকে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে নানা সমালোচনার জেরে ফিফা জানিয়েছে, ২ কোটির মতো টিকিটের চাহিদার কথা মাথায় রেখেও একটি ডেডিকেটেড সাপোর্টার্স টায়ার রাখা হচ্ছে, যেখানে প্রিয় দলের ফুটবল অন্ত সমর্থকরা নিজেদের সাধ্য অনুযায়ী টিকিট কিনতে পারবেন। যে ৪৮ দল ২০২৬ বিশ্বকাপে যোগ্যতার্জন করেছে, তাদের সমর্থকরা আগে সেই টিকিটের অগ্রাধিকার পাবে। ফাইনাল সহ লিগ পর্বের ম্যাচ মিলিয়ে ১০৪ ম্যাচের জন্য নতুন সাপোর্টার্স এন্ট্রি টায়ারের টিকিটের দাম ৬০ ডলার রাখা হয়েছে। সাপোর্টার্স ভ্যালু টায়ারের জন্য বরাদ্দ থাকছে ৪০ শতাংশ টিকিট। বাকি ৫০ শতাংশ টিকিট ভাগ করা হবে সাপোর্টার্স স্ট্যান্ডার্ড টায়ার ও সাপোর্টার্স প্রিমিয়ার টায়ারের মধ্যে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *