অলস্পোর্ট ডেস্ক: ফিফা ২০২৬ বিশ্বকাপে ফুটবলারদের কথা ভেবে খেলার নিয়মে একটি উল্লেখযোগ্য বদল আনছে ফিফা। সামনের বিশ্বকাপে মেক্সিকো, কানাডা ও আমেরিকার প্রবল গরম ও আর্দ্রতার প্রভাব থেকে ফুটবলারদের বাঁচাতে ম্যাচের দুটি অর্ধে তিন মিনিটের ব্রেক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে ফুটবলাররা নিজেদের রিকভারি করার সুযোগ পাবে। ২০২৪ কোপা আমেরিকা ও ২০২৫ ক্লাব ওয়ার্ল্ড কাপের সময় ফুটবলাররা যে প্রচন্ড প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে ফিফা আসন্ন বিশ্বকাপে এই তিন মিনিট ওয়াটারব্রেকের সিদ্ধান্ত নিয়েছে ফুটবলারদের জলশূণ্যতার হাত থেকে বাঁচাতে।
আগের মতোই দু’অর্ধের মাঝে বিরতির জন্য ১৫ মিনিট বরাদ্দ থাকছে। এখন নতুন যেটা যোগ হচ্ছে, সেটা হল প্রতি অর্ধেই ২২ মিনিটের মাথায় রেফারি ম্যাচ থামিয়ে দেবেন ৩ মিনিটের ওয়াটারব্রেক দিতে। অর্থাৎ দ্বিতীয়ার্ধে এই ওয়াটারব্রেক হবে ৬৭ মিনিটে। এতে স্বাভাবিক ভাবেই ৯০ মিনিটের ম্যাচের সময়সীমা অনেকটাই বাড়বে ইনজুরি টাইম ধরে। এই জলপানের বিরতিতে ফুটবলাররা নিজেদের তরতাজা করে তোলার পাশাপাশি কোচরা তাঁদের ফুটবলারদের সঙ্গে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনাও সারতে পারবেন।
৩ মিনিট করে দু’অর্ধের ওয়াটারব্রেকের সিদ্ধান্তের পিছনে ২০২৫ ওয়ার্ল্ড ক্লাব কাপে আমেরিকার মাঠে চেলসি ও ফ্লুমিনেসের মধ্যে ম্যাচের ফুটবলারদের গরমে কাহিল হয়ে যাওয়ার ঘটনা প্রাধান্য পেয়েছে। চেলসির ফুটবলার এনজো ফার্নান্ডেজকে মাঠেই শুশ্রুষা করতে হয় গরমে অসুস্থ হয়ে পড়ায়। এনজোর কথায়, ‘ গরমটা অসহ্য লেগেছিল। আমি খেলতে খেলতে চোখে অন্ধকার দেখছিলাম। মাঠে শুয়ে পড়তে বাধ্য হই। এই ধরনের তাপমাত্রায় খেলা খুব বিপজ্জনক। আশা করি বিশ্বকাপের সময় এটা মাথায় রাখবেন সংগঠকরা। সূচী ও সময় ঠিক করার ক্ষেত্রে।’
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও মানছেন, ‘ অবশ্যই গরম একটা বড় ইস্যু। গতবছর প্যারিস অলিম্পিকে এটা একটা বড় ইস্যু ছিল দিনের বেলা ইভেন্টগুলোর ক্ষেত্রে। তাই কুলিং ব্রেক খুব গুরুত্বপূর্ণ। সেটা মাথায় রাখব। একইসঙ্গে দিনের ম্যাচের ক্ষেত্রে ঢাকা স্টেডিয়ামগুলি বেশি করে ব্যবহারের কথা ভাবা হবে।’
এছাড়া ফিফা ২০২৬ বিশ্বকাপে রেফারিদের ম্যাচ পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সহজ করতে বেশ কিছু রেফারিং টেকনজির সাহায্য নেওয়ার কথা ভাবছে। তার মধ্যে অন্যতম হল রেফারি বডি ক্যামেরার প্রয়োগ। ফিফার ডিরেক্টার অব ইনোভেশন জোহানেস হোজমুলার বলেন, ‘ রেফারি বডি ক্যাম ছাড়াও সেমি-অটোমেটেড অফসাইড টেকনোলজির প্রয়োগ করা হয়েছে পরীক্ষামূলকভাবে ক্লাব ওয়ার্ল্ড কাপে। এটাতে সাফল্য মিলেছে। ‘রেফারি উইথ ইউ’ সিস্টেমে ম্যাচ চলাকালীন রেফারির নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত সরাসরি লাইভ টেলিভিশন ব্রডকাস্টে, স্টেডিয়ামের বিগস্ক্রীণে ও মাঠে উপস্থিত দর্শকদের কাছে সরাসরি ধরা দেবে। এটা ওয়ার্ল্ড ক্লাব কাপে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হলেও, ফিফা ২০২৬ বিশ্বকাপে এর প্রয়োগ ঘটানোর অনুমোদন পেতে হবে। ফেব্রুয়ারিতে ওয়েলসে ইন্টারন্যাশানাল ফুটবল অ্যাসেসিয়েশনের বোর্ডের অনুমোদন দরকার কোনওরকম নিয়মে বদল আনতে।’
সেমিঅটোমেটেড অফসাইড টেকনোলজিতে বেশ কিছু অফসাইডের সিদ্ধান্তের সংকেত সরাসরি অ্যাসিস্টেন্ট রেফারির কাছে পৌঁছে যাবে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির কাছে একই বার্তা পৌঁছানোর আগে। অডিও অ্যালার্টের মাধ্যমে এই সংকেত পৌঁছে গেলে, ভারের জন্য অপেক্ষা না করে বা চেকের আগে অ্যাসিস্টেন্ট রেফারির কাছে সেটা পৌঁছে গেলে সময় নষ্ট কম হবে। টেকনোলজির প্রয়োগে খেলার গতি শ্লথ করা নয়, রেফারি, কোচ, মেডিকেল স্টাফ ও সমর্থকদের সহায়তা করা।’
খেলার গতি বাড়াতে ফিফা রেফারিজ কমিটির চেয়ারম্যান পেরুজি কলিনা জানিয়েছেন, গত মার্চে আইএফএবি গোলকিপারদের হাতে বল ধরে রাখা সময়ের ক্ষেত্রে নিয়মে বদল এনেছে। কারণ তারা মনে করেছে কোনও কোনও সময় গোলকিপাররা ২৫ সেকেন্ড বল হাতে রাখছে। গোলকিপারদের ২ সেকেন্ড সময় বেশি দেওয়া হয়েছে। তবে রেফারিদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যদি মনে করে ৮ সেকেন্ডের পর হস্তক্ষেপ করতে পারেন।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
