অলস্পোর্ট ডেস্ক: চুম্বন বিতর্কে জড়ানোর পর ফিফা সাসপেন্ড করল স্প্যানিশ ফুটবল ফেডারেশন-এর সভাপতি লুইস রুবিয়ালিসকে। মহিলা বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় স্পেন। সেই আনন্দেই পুরস্কার বিতরণী মঞ্চে ফুটবলার জেনি হারমোসার ঠোঁটে চুম্বন করে বসেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। এই ঘটনা ভালোভাবে নেননি খোদ হারমোসা-সহ গোটা বিশ্ব। তারপরই এই ঘটনা ঘিরে শুরু হয় বিতর্ক।
সূত্রের খবর, লুইসকে ৯০ দিনের স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং তাঁকে হারমোসের সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখতেও বারণ করা হয়েছে। বিশ্ব ফুটবল সংস্থা এক বার্তায় জানিয়েছে, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রের ফুটবলের সমস্ত কার্যকলাপ থেকে অস্থায়ীভাবে নির্বাসন করা হবে লুইস রুবিয়ালেসকে।’’
গোটা বিশ্বের ফুটবলাররা এই ঘটনার তীব্র নিন্দা করেছে। ইউনিয়ন ফুটপ্রো জানিয়েছে যে ৮১ জন ফুটবলার এই ঘটনার সমালোচনা করে জানিয়েছিলেন, তাঁরা ততক্ষণ জাতীয় দলের হয়ে খেলবেন না যতক্ষণ না লুইসকে অপসারণ করা হবে। যদিও স্পেনের এফএ প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি তাঁর পদ থেকে সরে যাবেন না।
সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে হারমোসা জানিয়েছিলেন, রুবিয়ালেসের এই ব্যবহার তাঁর ভাল লাগেনি। হারমোসার এই প্রতিবাদে পাশে দাঁড়িয়েছেন বিশ্বকাপের রানার্স আপ ইংল্যান্ডের ফুটবলাররা। তাঁরা হারমোসাকে ‘দ্য লাওয়েনেস’ বলে সম্বোধন করেছেন। তাঁরা লিখেছেন, ‘‘পুরুষতান্ত্রিক সমাজ দ্বারাই অগ্রহণযোগ্য আচরণ করা হয়ে থাকে। খারাপ ব্যবহার হয়েছে হারমোসার সঙ্গে। আমরা সবাই সত্যিটা দেখেছি।’’
স্পেনের ফুটবলাররা বলেছেন, ‘‘যারা মনে করছেন যে তাঁরা কিছু করেননি তাঁদের এই ধরনের ব্যবহার সহ্য করা যায় না। এই হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনগণকে বোঝাতে হবে না। আমরা সবাই তোমার পাশে আছি।’’
টুর্নামেন্টের আগে ১৫জন স্পেনীয় খেলোয়াড় ফেডারেশন এবং কোচ হোর্হে ভিলদার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, কিন্তু অনেকেই নীরব ছিলেন সেই সময়। তাঁদের মধ্যে তিনজন ছিলেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলের জয়ের অংশ।
আগামী সপ্তাহে রুবিয়ালিসকে তাঁর পদ থেকে বরখাস্ত করতে পারে। ইতিমধ্যে তাঁর এই আচরণের জন্য একটি শাস্তিমূলক তদন্ত শুরু করেছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
