Cart Total Items (0)

Cart

All Sports
ফিফা বিশ্বকাপ ২০২৬

অলস্পোর্ট ডেস্ক: আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সময়সূচী এবং ভেন্যু জানিয়ে দিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। ১১ জুন ২০২৬-এ শুরু হতে চলেছে সবচেয়ে বড় ফুটবল উৎসব আর তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই।

প্রথমবারের মতো, বিশ্বকাপে ৪৮টি দল মুখোমুখি হবে। তিনটি দেশ – মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর ১৬টি শহরে জুড়ে হবে এই টুর্নামেন্ট। মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে ১১জুন প্রথম ম্যাচের সঙ্গে টুর্নামেন্টের উদ্বোধন হবে। টুর্নামেন্টের ফাইনাল ১৯ জুলাই, ২০২৬-এ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনিও বলেন, “এখনও পর্যন্ত সবচেয়ে বড় এবং প্রভাবশালী ফিফা বিশ্বকাপ এখন আর স্বপ্ন নয়, বাস্তব যা কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬টি অত্যাধুনিক স্টেডিয়ামে ১০৪টি ম্যাচের আকারে রূপ নেবে।”

“আইকনিক এস্টাডিও অ্যাজটেকাতে উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে নিউ ইয়র্ক নিউ জার্সির দর্শনীয় ফাইনাল পর্যন্ত, খেলোয়াড় এবং ভক্তরা এই খেলা-পরিবর্তনকারী টুর্নামেন্টের জন্য আমাদের ব্যাপক পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিল… যেটি কেবল নতুন রেকর্ডই তৈরি করবে না একটি অদম্য উত্তরাধিকার রেখে যাবে,” তিনি যোগ করেন।

টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ আয়োজন করবে মেক্সিকো সিটি। নিউইয়র্ক/নিউ জার্সি ফাইনাল-সহ আটটি খেলা হোস্ট করবে। ডালাস এবং আটলান্টা দু‘টি সেমিফাইনাল-সহ যথাক্রমে ন‘টি এবং আটটি খেলা আয়োজন করবে। মায়ামি তৃতীয় স্থানের প্লে-অফ এবং একটি কোয়ার্টার ফাইনাল-সহ সাতটি খেলা করতে করতে পারবে।

জেনে নিন কোন শহরে ক‘টা ম্যাচ:

শহর ম্যাচ
ডালাস একটি সেমিফাইনালসহ ৯টি ম্যাচ
নিউইয়র্ক/নিউ জার্সি একটি ফাইনালসহ ৮টি ম্যাচ
আটলান্টা একটি সেমিফাইনালসহ ৮টি ম্যাচ
লস অ্যাঞ্জেলেস একটি কোয়ার্টার ফাইনালসহ ৮টি ম্যাচ
মিয়ামি তৃতীয় পজিশনের ম্যাচ ও একটি কোয়ার্টার ফাইনালসহ ৭টি ম্যাচ
বস্টন একটি কোয়ার্টার ফাইনালসহ ৭টি ম্যাচ
কানসাস সিটি একটি কোয়ার্টার ফাইনালসহ ৬টি ম্যাচ
ভ্যানকুভার ৭টি ম্যাচ
হিউস্টন ৭টি ম্যাচ
টরন্টো ৬টি ম্যাচ
ফিলাডেলফিয়া ৬টি ম্যাচ
সান ফ্রান্সিসকো ৬টি ম্যাচ
সিটল ৬টি ম্যাচ
মেক্সিকো সিটি ৫টি ম্যাচ
গুয়াদালাজারা ৪টি ম্যাচ
মনটেরি ৪টি ম্যাচ

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *