Cart Total Items (0)

Cart

All Sports
কেলিয়ান এমবাপে

নিজস্ব সংবাদদাতাঃ ইউরোর বাছাই পর্বের ম্যাচে কিলিয়ান এমবাপের জোড়া গোলে জয় পেল ফ্রান্স। নেদারল্যান্ডসকে ৪-০ হারাল তাঁরা। একটি করে গোল করেছেন আতোয়া গ্রিজম্যান ও দেওদ উপমেকানোর।

প্যারিসে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় এমবাপেরা। মাত্র ২ মিনিটে দলের প্রথম গোলটি করেন গ্রিজম্যান।এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় গোল করেন উপমেকানো।২০ মিনিটের মাথায় দুরন্ত গোল করেন বিশ্বকাপের গোল্ডেন বুট জেতা ফুটবলার। এরপর লড়াইয়ে ফেরার আর কোনও জায়গা ছিল না নেদারল্যান্ডসের কাছে। ম্যাচ শেষ হওয়ার আগে ৮৮ মিনিটে শেষ গোলটি করেন এমবাপে।

বাছাই পর্বের অন্য ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারাল বেলজিয়াম। হ্যাট্রিক করলেন রোমেলু লুকাকু। ৩৫ মিনিটে হেড থেকে প্রথম গোল করেন লুকাকু। ৪৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন এই বেলজিয়ান তারকা ফুটবলার। খেলার ৮২ মিনিটে নিজের হ্যাট্রিক সম্পূর্ণ করেন লুকাকু।             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *