Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:  রবিবার জার্মান সুপার কাপে আরবি লিগজিগের কাছে  ৩-০ গোলে পরাজিত হয় বায়ার্ন মিউনিখ। হারের পর বায়ার্ন মিউনিখের সমর্থকরা ১৮ বছর বয়সী ফরাসী স্ট্রাইকার ম্যাথিস টেলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বর্নবিদ্বেষী মন্তব্য করে। ক্লাব টুইট করে এই মন্তব্যের প্রতিবাদ করেছে। তাঁরা বলেছে, ‘‘আমরা ম্যাথিস টেলকে করা এই অমানবিক মন্তব্যের তীব্র নিন্দা করছি।’’

‘‘এই ধরনের জঘন্য বর্নবিদ্বেষী মন্তব্য করার পর কখনও কেউ মিউনিখের ভক্ত হতে পারে না, ম্যাথিস আমরা তোমার স্ঙ্গে আছি। তোমাকে আমাদের পূর্ণ সমর্থন আছে,’’ ক্লাবের তরফ থেকে ম্যাথিসকে বলা হয়েছে।

শনিবার মিউনিখে এই কিশোর ফুটবলার নতুন রেকর্ড গড়লেন। খেলা শুরু হওয়ার ঘন্টাখানেক পরেই তিনি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের রেকর্ড ভেঙ্গে দেন।

জার্মান চ্যাম্পিয়নরা অ্যালিয়াঞ্জ এরেনায় লিপজিগের বিরুদ্ধে নিজেদের শার্টে লিখে নেমেছিলেন যার মানে দাঁড়ায় ‘‘বর্নবিদ্বেষের বিরুদ্ধে লাল ক্লাবের পক্ষ থেকে বর্নবিদ্বেষের বিরুদ্ধে এটিই ছিল তাঁদের প্রতিবাদ।

‘‘আমার সত্যিকারের বাভারিয়ান পরিবারকে অনেক ধন্যবাদ, যারা অনুকূল, প্রতিকূল দুই ধরনের আবহাওয়াতেই আমার পাশে থেকেছেন,’’ টেল ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

২০২২-এর জুলাইতে টেল রেনেস থেকে বায়ার্নে যোগ দেন ক্লাবের সর্ব কনিষ্ঠ সদস্য হিসেবে। গত মরসুমের সর্ব কনিষ্ঠ গোলস্কোরারও তিনি। সেই সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ১২৬ দিন।

তিনি বায়ার্নের হয়ে প্রথম মরসুমে ২৮টি ম্যাচে ৬ টি গোল করেছিলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *