Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বুধবার বলেছেন যে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ইরান ২০২৬ সালের বিশ্বকাপে “নিশ্চিতভাবেই” অংশগ্রহণ করবে। সম্প্রচারমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ‘‘ইরান নিশ্চিতভাবেই আসছে। আমরা আশা করি, ততদিনে পরিস্থিতি শান্ত হয়ে আসবে—যা নিঃসন্দেহে সহায়ক হবে।’’ জুন মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া দলটির আসন্ন ম্যাচগুলোর প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘তবে ইরানকে আসতেই হবে; তারা তাদের জনগণের প্রতিনিধিত্ব করছে, তারা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে এবং খেলোয়াড়রাও খেলতে চায়।’’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ায়, এই বৈশ্বিক টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। ইনফান্তিনো বলেন, ‘‘ক্রীড়াকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত।’’

তিনি আরও বলেন, ‘‘যদি আর কেউ পারস্পরিক সেতুবন্ধন গড়ে তোলা এবং তা অটুট ও সংহত রাখার বিষয়টি বিশ্বাস না-ও করে, তবুও আমরাই সেই কাজটি করে যাব।’’

যেহেতু আমেরিকার সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সে কারণে ইরান চেয়েছিল তাদের ম্যাচগুলো আমেরিকার বাইরে দেওয়া হোক। কারণ তারা সেখানে খেলতে নিরাপদ মনে করছে না। তবে একটা দলের ভেন্যু বদলাতে হয়ে তাঁর বিরুদ্ধে খেলা প্রতিটি দলের ভেন্যুও বদলে যাবে বা বদলাতে হবে। সেই অবস্থায় বিপুল এই আয়োজনের পক্ষে সম্ভব নয়। যার পরিকল্পনা চার বছর ধরে এমন কী তার আগে থেকে চলে। যে কারণে ইরানের দাবি মেনে নেয়নি ফিফা।

এদিকে বিশ্বকাপ দরজায় করা নাড়ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ আগামী ১১ জুন থেকে শুরু হয়ে যাবে। তার আগে এখনও ভারতে বিশ্বকাপ সম্প্রচার করবে এমন কোনও চ্যানেলকে নিশ্চিত করা যায়নি। যা ভারতের ফুটবলপ্রেমীদের মধ্যে সংশয় সৃষ্টি করেছে, আদৌ তারা বিশ্বকাপ দেখতে পাবে তো!

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *