Cart Total Items (0)

Cart

All Sports India

 

 

অলস্পোর্ট ডেস্ক:‌ ফিফা ২০২৬ বিশ্বকাপের শুরু থেকেই চর্চায় ছিলেন নরওয়ের সাড়াজাগানো স্ট্রাইকার আর্লিং হালান্ড। ব্রাজিলের বিরুদ্ধে জোড়া গোল করে দলকে জয়ে এনে দিয়ে কোয়ার্টারফাইনালে তোলার পর হালান্ডের ভক্ত সংখ্যা সারা বিশ্বে বেড়ে গেছে। সোসাল মিডিয়ায় হালান্ড এখন রীতিমতো ভাইরাল। ভাইকি যোদ্ধার চেহারায় তাঁর ছবি সর্বত্র ঘুরছে। সঙ্গে ভাইকিং সেলিব্রেশনও। সামনে ইংল্যান্ড। ব্রাজিলকে হারানোর পর হালান্ডের অকপট স্বীকারোক্তি ছিল, ভাবিনি ম্যাচটা জিতব। কিন্তু ইংল্যান্ড ম্যাচের আগে হালান্ডের মুখে এমন কিছু শোনা যায়নি। বরং বলা যেতে পারে, ব্রাজিলকে হারানোর পর আত্মবিশ্বাস আরও বেড়েছে। সেমিফাইনালে যাওয়র স্বপ্ন জোরালো ভাবেই দেখছেন হালান্ড ও তারঁ সতীর্থরা।

নরওয়ে দলের গোলমেশিন হালান্ডের এই সাফল্যের পিছনে বড় অবদান হল তাঁর শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন। ফিটনেস ট্রেণিংয়ের সঙ্গে সঠিক খাদ্যগ্রহণ। তবে এই খাদ্য তালিকায় ভারতীয় খাবারের প্রতি তাঁর ভালবাসা অবাক করেছে। তাঁর দেওয়া পুরোন একটা সাক্ষাতকার বিশ্বকাপের মাঝে ভাইরাল হয়েছে। তাতে হালান্ড বলেছেন। ‘‌ আমি ভারতীয় খাবার ভালবাসি। আমার প্রিয় হল গারলিক নান ও বাটার চিকেন।’‌

প্রিমিয়ার লিগ ইন্ডিয়াকে দেওয়া ওই সাক্ষাতকারে ম্যাঞ্চেস্টার সিটি স্ট্রাইকার হালান্ডকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভারত নামটা শুনলে তাঁর কী প্রথম মনে হয়?‌ না, ক্রিকেট, হকি, ফুটবল বা অন্য কোনও খেলার কথা মুখে আনেননি হালান্ড। তাঁর মুখে উঠে আসে ভারতীয় খাবারের কথা। বলেন, ‘‌ আমি অসলো ও ইংল্যান্ডে ভারতীয় খাবার উপভোগ করি। আমার প্রিয় ভারতীয় খাবার হল ল্যাম্ব চপস, গারলিক নান ও বাটার চিকেন।’‌

নিজেকে ফিট রাখতে হালান্ড একটা রুটিন অনুসরণ করেন খাওয়া ও ট্রেণিংয়ে। সঙ্গে পর্যাপ্ত ঘুম। তাঁর সকাল শুরু হয় কাঁচা দুধে কফি মিক্স দিয়ে। তাতে মেশানে থাকে ম্যাপেল সিরাপ। প্রাতঃরাশের মেনুতে থাকে, ডিম ও সরডগ(এক ধরনের রুটি)। হালান্ডের মেনুতে রিচ প্রোটিনযুক্ত খাবার বেশি থাকে। তার মধ্যে মেটে বেশি পরিমানে থাকবেই। ৬০০০ ক্যালরির খাবার গ্রহণের মাধ্যমে নিজের উদরপূর্তির পাশাপাশি নিজেকে ফিট রাখতে ট্রেণিংয়ে ঘাম ঝরাতে কসুর করেন না। তাতেই তো গোলের সামনে এত চটপটে থাকেন হালান্ড। সারা মাঠ চষে বেড়ান ম্যাচে। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচেও দেখা গিয়েছিল, প্রতিপক্ষের চাপ সামলাতে তিনি নীচে নেমে ডিফেন্ডারদের সাহায্য করছেন। তারপর সুযোগ বুঝে চুপিসাড়ে ব্রাজিল বক্সে পৌঁছে হেডে আর বাঁপায়ের মাপা শটে ব্রাজিল বধ করেন। হালান্ডের খেলার এটাই হল বৈশিষ্ঠ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *