অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ ইগর স্টিমাচ, বৃহস্পতিবার, ফিফা বিশ্বকাপ ২০২৬ এবং এএফসি এশিয়ান কাপ সৌদি আরব ২০২৭-এর যুগ্ম যোগ্যতা নির্ণায়ক পর্ব রাউন্ড-২-এর জন্য প্রাথমিক দল ঘোষণা করে দিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে দু‘টি ম্যাচের জন্য ৩৫জনের সম্ভাব্য তালিকা ঘোষণা করলেন তিনি।
ব্লু টাইগাররা প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে ২১ মার্চ, ২০২৪, আভা সৌদি আরবে। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের হোম ম্যাচটি ২০২৪-এর ২৬ মার্চ গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে।
ভারতীয় ফুটবল দলের সম্ভাব্য তালিকা:
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, ফুরবা টেম্পা লাচেনপা, বিশাল কাইথ।
ডিফেন্ডার: আকাশ মিশ্রা, লালচুংনুঙ্গা, মেহতাব সিং, প্রীতম কোটাল, রাহুল ভেকে, নিখিল চন্দ্রশেখর পূজারি, শুভাশিস বোস, নরেন্দর, আনোয়ার আলি, রোশন সিং নাওরেম, অমে গণেশ রানাওয়াড়ে, জয় গুপ্তা।
মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেস, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম, জিকসন সিং থাউনাওজাম, দীপক ট্যাংরি, লালথাঙ্গা খাওলহিং, লালেংমাওইয়া রাল্তে, ইমরান খান।
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, ঈশান পণ্ডিতা, লালিয়ানজুয়ালা ছাংতে, মনভীর সিং, বিক্রম প্রতাপ সিং, রাহুল কানোলি প্রবীণ, নন্ধাকুমার সেকার, ইসাক ভানলালরুয়াতফেলা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
