ইগর স্টিম্যাচ
অলস্পোর্ট ডেস্ক: সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু এবং সন্দেশ ঝিঙ্গানসহ বেশিরভাগ শীর্ষ তারকাকে রেখেই ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের জন্য শুক্রবার সম্ভাব্য ভারতীয় ফুটবল দল ঘোষণা করা হল। প্রধান কোচ ইগর স্টিমাক ২৮ জনকে বেছে নিয়েছে শিবিরের জন্য। এটি ফিফা বিশ্বকাপ ২০২৫ এবং এএফসি এশিয়ান কাপ সৌদি আরব ২০২৭ প্রাথমিক যৌথ যোগ্যতার রাউন্ড ২-এর প্রথম দুই ম্যাচের জন্যই আপাতত এই প্রস্তুতি শিবির। ব্লু টাইগাররা ১৬ নভেম্বর কুয়েত সিটির জাবের আল-আহমদ আন্তর্জাতিক স্টেডিয়ামে তাদের প্রথম গ্রুপ এ ফিক্সচারে কুয়েতের মুখোমুখি হবে এবং ২১ নভেম্বর ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কাতারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশে ফিরে আসবে।
বাছাইপর্বের আগে একটি প্রস্তুতি শিবিরের জন্য ভারত 8 নভেম্বর দুবাই যাবে।
কুয়েত ও কাতারের বিপক্ষে ম্যাচের জন্য সম্ভাব্য ২৮ জনের তালিকা:
গোলরক্ষক: অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কাইথ।
ডিফেন্ডার: আকাশ মিশ্র, লালচুংনুঙ্গা, মেহতাব সিং, নিখিল পূজারি, রাহুল ভেকে, রোশন সিং নাওরেম, সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বোস।
মিডফিল্ডার: অনিরুধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেস, গ্লেন পিটার মার্টিন্স, লালেংমাওইয়া, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, নন্দকুমার সেকার, রোহিত কুমার, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম, উদান্ত সিং কুমাম।
ফরোয়ার্ড: ঈশান পণ্ডিতিয়া, লালিয়ানজুয়ালা ছাংতে, মনভীর সিং, রাহুল কানোলি প্রবীণ, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
