Cart Total Items (0)

Cart

All Sports
ইগর স্টিমাচ

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবল দলের শেষ অভিজ্ঞতাটা মোটেও ভাল হয়নি। আর বিশ্বকাপের যোগ্যাতা নির্ণায়ক পর্বের শিবিরের জন্য দল প্রায় বদলেই ফেললেন কোচ ইগর স্টিমাচ। আপাতত ২৬ জনের প্রাথমিক দল বেছে নিয়েছেন তিনি। এই ২৬ জনের দলকে নিয়ে শিবির হবে ভুবনেশ্বরে। আগামী ১০ মে থেকে শুরু হবে এই শিবির।

শনিবার আইএসএল ২০২৩-২৪-এর ফাইনালের দিনই এই দল ঘোষণা করে দিল ফেডারেশন। সেই দলে জায়গা হল না দুই ফাইনালিস্ট দলের তারকা প্লেয়ারদের। শোনা যাচ্ছে সদ্য আইএসএল খেলে ওঠায় এই দুই দলের ফুটবলারদের বিশ্রাম দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে মূল দলে দেখা যাবে অনেককেই।

গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং

ডিফেন্ডার: অ্যামে গনেশ রানাওয়াডে, জয় গুপ্তা, লালচুংনুঙ্গা, মহম্মদ হামাদ, নরেন্দর, নিখিল পুজারী, রোশন সিং নাওরেম

মিডফিল্ডার: ব্র্যান্ডন পার্নান্ডেজ, ডমন্ড লালরিনডিকা, ইমরান খান, ইসাক ভানলালরয়াতফেলা জিকসন সিং, মমহম্মদ ইয়াসির, নন্ধকুমার সেকর, রাহুল প্রভীন, সুরেশ সিং ওয়াংজাম, ভিবিন মোহানান

ফরোয়ার্ড: ডেভিড লালহানসাঙ্গা, জিথিন সুবরান, লালরিনজুয়ালা, পার্থিব সুন্দর গোগোই, রহিম আলি, সুনীল ছেত্রী

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *