Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ম্যান সিটির হয়ে দুরন্ত পারফর্ম করা ইকে গুন্দোগানকে দলে নিল বার্সেলোনা । সিটির সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেই ফ্রি এজেন্ট হিসেবে কাতালন ক্লাবটিতে যোগ দিলেন এই জার্মান ফুটবলার। বার্সার সঙ্গে মোট দু’বছরের চুক্তি হল গুন্দোগানের। সিটির হয়ে ৩০৪টি ম্যাচে এই জার্মান ফুটবলার মোট ৬০টি গোল করেছেন।

প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি গত মরশুমে ইপিএল খেতাব ঘরে তুলেছে ম্যান সিটি। তাদের এই জয়ের পিছনে ইকে গুন্দোগানের বিরাট অবদান রয়েছে। মিডফিল্ডে এই জার্মান ফুটবলার দারুণভাবে বলের পাস বাড়াতে সক্ষম। ২০১৬ থেকেই সিটির হয়ে বহু ম্যাচ জিতিয়েছেন ৩২ বছরের এই ফুটবলার। তাঁর অবদানের জন্যই এই মরশুমে বার্সার তরফ থেকে গুন্দোগানকে দলে নিতে অফার দেওয়া হয়। অবশেষে সিটির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরেই বার্সেলোনায় সই করলেন এই মিডফিল্ডার।

ইতিমধ্যেই চেলসি থেকে মাতেও কোভাসিচকে দলে নিয়েছে সিটি। তাকেই গুন্দোগানের বিকল্প হিসেবে দেখা হচ্ছে। সিটির হেড কোচ পেপ গুয়ার্দিওলা তাঁকে দলে রাখতে চাইলেও বার্সাতে সই করার ব্যাপারে অনেকটাই এগিয়ে গিয়েছিল গুন্দোগান। উল্লেখ্য সিটিতে যোগ দেওয়ার আগে এই জার্মান ফুটবলার বরুসিয়ার হয়ে খেলতেন। এই ক্লাবের হয়ে গুন্দোগান জার্মান কাপ ও বুন্দেশলিগা জিতেছিল ২০১২ সালে। বার্সায় মিডফিল্ডে খেলার জন্য গাবি, পেদ্রির মত তরুণ ফুটবলাররা রয়েছে। এছাড়াও ফ্রেঙ্কি দে জংকেও দলে সই করানো হয়েছে। কিন্তু কোচ জাভির মতে দলে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের দরকার রয়েছে। কারণ এই মরশুমেই দল ছেড়েছেন সের্জিও বুস্কেতস। তাই এমন একজন ফুটবলারের বদলে একজন দক্ষ মিডফিল্ডারের দলে প্রয়োজন ছিল। সেই জায়গা ভরাত করার জন্যই দলে নেওয়া হয়েছে ইকে গুন্দোগানকে।

 

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *