অলস্পোর্ট ডেস্ক: দাদাদের হারের দিনই ভারতের মান রাখল ভাইরা। লেবাননের বিরুদ্ধে ভারতীয় সিনিয়র ফুটবল দলের হারের রাতেই সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ২০২৩ জিতে নিল ভারত। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামের মনোরম পরিবেশে এদিন দুরন্ত ফুটবল খেলল ভারতের ছোটরা। এদিন ফাইনালে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। প্রথমার্ধে ভরত লায়েনজাম ভারতের হয়ে গোলের মুখ খোলে। অন্যদিকে লেভিস জাংমিনলুন দ্বিতীয়ার্ধে একটি গোল করে জয় নিশ্চিত করে। প্রতিপক্ষকে গোলের মুখ খুলতেই দেয়নি ভারতের রক্ষণ।
রেফারি হুসেন জাহিরের চূড়ান্ত বাঁশির সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো দল। রিজার্ভ বেঞ্চ থেকে দৌঁড়ে মাঠে ঢুকে পড়ে ফুটবলাররা। কোচিং স্টাফদের দেখা যায় মাঠেই বসে পড়ে প্রনাম করতে। এটাই প্রমান ভারতীয় ফুটবলের ভবিষ্যত প্রজন্ম তৈরি হচ্ছে সঠিক পথেই।
দলের হেড কোত ইশফাক আহমেদের দায়িত্বে পুরো টুর্নামেন্টেই দারুণ খেলে এই দল। সব ম্যাচাই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় এই ভারতীয় ফুটবল দলকে। উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ও নেপালকে ১-০ ব্যবধানে হারিয়ে তারা গ্রুপ এ-এর শীর্ষে শেষ করেছিল। মালদ্বীপের বিরুদ্ধে সেমিফাইনালে এই ভারতীয় তাদের সেরা দাপুটে ফুটবলটি খেলে। যার ফলে তারা ৮-০ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যায়। লক্ষণীয়ভাবে, দলটি পুরো টুর্নামেন্ট জুড়ে একটিও গোল না হজম করে চ্যাম্পিয়ন হল।
বাংলাদেশের বিপক্ষে ফাইনাল ম্যাচে ভারত অনেকবেশি দায়িত্ব ও বুদ্ধিদীপ্ত ফুটবল খেলে। মহম্মদ আরবাশ, বিশাল যাদব, এবং লেভিস জাংমিনলুনের মতো ফুটবলারদের মাঠ জুড়ে দৌঁড় এবং দক্ষ ড্রিবলিং দিয়ে বাংলাদেশের রক্ষণভাগকে দু’বারই ছিটকে দেয়।
ভারতের রক্ষণে অদম্য ছিলেন কারিশ সোরাম। সর্বদা সজাগ, বেশ কয়েকবার দলের পতন রুখতে সর্বোস্ব দিয়ে ঝাঁপাতে দেখা গেল তাকে। সে যখন অল্পের জন্য নিজের জায়গা থেকে টললেন তখন ভারতের গোলরক্ষক অহেবাম সুরজ সিং দেওয়াল তৈরি করলেন ভারতের গোলের সামনে।
প্রথমার্ধ জুড়ে, লায়েনজাম এবং ভারতের অধিনায়ক, মেট এনগামগৌহু, ধারাবাহিকভাবে বাংলাদেশ রক্ষণকে চাপে রেখেছিল, একাধিক গোলের সুযোগ তৈরি করেছিলেন। ৩৪ মিনিটে, শেষ পর্যন্ত গোল আসে ভারতের ঘরে। দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধে। ৭৪ মিনিটে স্যামসন আহংশাংবাম বাম উইং থেকে দৌঁড় শুরু করেন এবং বিশাল যাদবের সঙ্গে ওয়ান-টু পাস খেলে বল পাঠিয়ে দেয় জ্যাংমিনলুনকে। বল ধরে তাঁর বাঁ-পায়ের জোড়াল শট চলে যায় প্রতিপক্ষের গোলে।
ভারত: অহেইবাম সুরজ সিং, মেট এনগামগৌহু, কারিশ সোরাম, মোহাম্মদ কাইফ, লেভিস জাংমিনলুন, মোঃ আরবাশ (মানভাকুপার মালনগিয়াং), ভারত লায়েনজাম (আইবোরলাং খার্থংমাও), বিশাল যাদব (ববি সিং), স্যামসন অহংশাংবাম (ঋষি সিং নিংথোখংজাম), ইয়াফরেম্বা চিঙ্গাখাম, থুঙ্গাম্বা সিং উশাম।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
