Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: রবিবার নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়া ম্যাচটি পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জিতে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ভারত। ম্যাচের দ্বিতীয় মিনিটেই অধিনায়ক সিঙ্গামায়ুম শামির গোলে ভারত এগিয়ে যায়। ৬১ মিনিটে মহম্মদ জয় আহমেদের গোলে বাংলাদেশ সমতা ফেরায়। পেনাল্টি শুটআউটে ভারতের শুরুটা ভালো ছিল না। রোহেন সিংয়ের দুর্বল প্রচেষ্টাকে বাংলাদেশের গোলরক্ষক মহনম্মদ ইসমাইল হোসেন মাহিন সেভ করে দিলে প্রতিপক্ষ দল শুরুতেই এগিয়ে যায়।

কিন্তু বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেরা হার মানেনি। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের শট যখন ক্রস-বারের উপর দিয়ে চলে যায় তখন খেলা ভারতের কোর্টে ফিরে আসে।

নতুন আত্মবিশ্বাস নিয়ে, ভারত তাদের বাকি কিকগুলিকে গোলে রূপান্তরিত করে এবং গোলরক্ষক সুরজ সিং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁর সেরাটা দিয়ে দলকে জয় এনে দেন। তিনি বাঁ দিকে ডাইভ দিয়ে সালাহউদ্দিন সাহেদের শটকে আটকে দেন।

অধিনায়ক সিঙ্গামায়ুম শামি, যিনি অসাধারণ গোল দিয়ে শুরু করেছিলেন, শেষ কিকটিও নেন তিনি। ঠান্ডা মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে শুরুর সঙ্গে সঙ্গে শেষ কাজটিও করে দেন তিনি।

দুই মিনিটের মধ্যেই ভারতকে এগিয়ে দেওয়ার গোলও ছিল অসাধারণ। ৩০ গজেরও বেশি দূর থেকে তাঁর সরাসরি বাঁক খাওয়া ফ্রি-কিক চলে যায় গোলে। বাংলাদেশ সমতায় ফিরলেও শেষ হাসি হাসে ভারতই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *