অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নেওয়ার পর খালিদ জামিলের সামনে প্রথম পরীক্ষা ছিল এই কাফা নেশনস কাপ। যেখানে শেষ মুহূর্তের একটা ফল ভারতের জন্য নকআউটের দরজা খুলে দিয়েছিল। সোমবার সেই তৃতীয় স্থানের ম্যাচেই ওমানের মুখোমুখি হয়েছিল ভারতীয় ফুটবল দল। তাজিকিস্তানের হিসোরের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে ভারত ও ওমানের মধ্যে কাফা নেশনস কাপ ২০২৫-এর তৃতীয় স্থানের ম্যাচের শুরুটা দুই দলই নিজেদের সেরাটা দিয়ে গোলশূন্য রাখতে সমর্থ হয়। আর ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ম্যাচ ১-১ গোলেই শেষ হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারে পৌঁছয় ম্যাচ। আর সেখানেই ৩-২ গোলে বাজিমাত ভারতের।
এদিন গুরপ্রীতকে অধিনায়ক করেই দল সাজিয়েছিলেন খালিদ জামিল। জয় এল তাঁরই হাতে প্রতিপক্ষের গোল আটকে গিয়ে। একঝাঁক নতুন মুখকে প্রথম একাদশে রেখেই দল সাজিয়েছিলেন তিনি। যারা প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন। যার ফল শুরুতেই সুযোগ চলে এসেছিল ভারতের সামনে। যদিও প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও ম্যাচের রাশ নিজেদের দখলেই রেখেছিল ওমান দল। তবে সুযোগ কাজে লাগাতে পারলে ভারত এগিয়ে যেতেই পারত এই ম্যাচে।
১১ মিনিটে ফ্রি কিক পাওয়ার পর ভারতের সামনে ওমানের ব্যাকলাইনকে চাপে ফেলার প্রথম সুযোগ চলে আসে। কর্নার থেকে ছাংতের ক্রস গোলের মুখে পৌঁছলে ওমানের রক্ষণে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়। শেষ পর্যন্ত, তারা বল ক্লিয়ার করতে সক্ষম হয়। সুযোগ এলেও তা কাজে লাগাতে ব্যর্থ ভারত। এর পরও সহজ সুযোগ নষ্ট করে ভারত।
১৩ মিনিটে ভারত একটি লং থ্রো থেকে গোল করার ম্যাচের সব থেকে সহজ সুযোগ পেয়ে গিয়েছিল, বক্সের মধ্যে থেকে আনোয়ার আলির হেডার লক্ষ্যে থাকলেও সচেতন ছিলেন ওমান গোলকিপার। আল মুখাইনি দ্রুত মুভ করায় আনোয়ারের হেড আটকে দিতে সক্ষম হন তিনি। এর থেকে সহজ সুযোগ আর আসবে কিনা ভারতের সামনে সন্দেহ।
২৭ মিনিটে রাহুল ভেকে এবং গুরপ্রীতের মধ্যে বোঝাপড়ার অভাবের কারণে আল রাওয়াহি বক্সের ভেতরে বল নিয়ে ঢুকে পড়েছিলেন। এবং তাঁর শট গুরপ্রীত মিস করেন কিন্তু ভারতের সৌভাগ্য, শটটি লক্ষ্যে ছিল না। প্রথমার্ধে দুই দলই সহজ গোলের সুযোগ নষ্ট করে। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটই এখন ভরসা। গোলশূন্য থেকে গেলেই এক্সট্রা টাইমে চলে যাবে খেলা। কোনও দলই সেটা চাইবে না।
প্রথমার্ধে ভারত এবং ওমান প্রত্যেকেই একটি করে গোলের সুযোগ পেয়েছিল ভারতের পক্ষে আনোয়ার এবং ওমানের পক্ষে আল রাওয়াহি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে এগিয়ে যায় ওমান।
৫৫ মিনিটে ভারতীয় রক্ষণকে রীতিমতো চাপে ফেলে দেল ওমান আক্রমণ। বাঁ দিক থেকে উড়ে আসা ক্রস ধরে ইয়াহমাদির গোলমুখি শট জালে জরিয়ে যায়। প্রথমার্ধ ধরে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ভেঙে পড়ে ভারত। যদিও গোল হজমের আগে ভারতের সামনে আবারও গোলের সুযোগ চলে এসেছিল। একটি লং থ্রো থেকে উভেসের হেড বাঁচিয়ে দেন ওমান গোলকিপার।

মাঝে বক্সের মধ্যে ভালপুইয়ার ট্যাকলের পর পেনাল্টির আবেদনও ওঠে ওমানের তরফে কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তাতে মোটেও খুশি হয়নি ওমান। ভারত কখনও ফুটবলের মাঠে ওমানের বিরুদ্ধে জিততে পারেনি। এবার যেভাবে কাফা নেশনস কাপে ভারত পারফর্ম করেছে তাতে তাদের নিয়ে স্বপ্ন দেখাই যায় যখন মোহনবাগানের সিনিয়র প্লেয়াররা জাতীয় দলে যোগ দেয়নি। সত্যি স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় ফুটবল দল। যে ওমানের বিরুদ্ধে কখনও জেতেনি ভারত তাদের বিরুদ্ধে ৮০ মিনিটে সমতায় ফেরে দল।
ভারতের সামনে সুযোগটি আসে একটি লম্বা থ্রো-ইন থেকে। যা উদন্ত সিং সঠিক জায়গায় পেয়ে হেডে বল জালে পাঠান। সমতায় ফিরে আক্রমণে জোড় বাড়ায় ভারতীয় দল। সঙ্গে প্রতিপক্ষ সমতায় ফিরে আসায় মুখিয়ে ওঠে ওমানও। তবে নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচ শেষ হয় ১-১ গোলে, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৭ মিনিটে ওমানের আলি আল বুসাইদি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দশজনে হয়ে যায় ওমান। যা ভারতের সামনে বড় সুযোগ এনে দেয়। যদিও অতিরিক্ত সময় শেষ হয় ১-১ গোলেই। শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচের ফল নির্ধারিত হয়।
লালিনজুয়ালা ছাংতে প্রথম গোল করেন। দ্বিতীয় গোল করেন রাহুল ভেকে। হারিবাল সাদি ও আহমেদ আল কানি পর পর বাইরে মারেন। যার ফলে এগিয়ে যায় ভারত। আনোয়ার আলির শট বাঁচিয়ে দেন গোলকিপার। থানি আল রুসাইদি গোল করে সমতা ফেরান। যিথিন ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন। মুশের আল ঘাসানি। নির্ধারিত সময়ে গোল করলেও টাইব্রেকারে মিস করলেন উদান্ত সিং। শেষ শটে জামিল আল ইয়াহাদির শট বাঁচিয়ে ভারতকে জয় এনে দিলেন গুরপ্রীত সিং। কাফা নেশনস কাপে তৃতীয় হয়ে শেষ করল খালিদ জামিলের ভারত।
ভারতীয় দল: গুরপ্রীত সিং সান্ধু, রাহুল ভেকে, আনোয়ার আলি, নিখিল প্রভু (সুরেশ সিং), লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রম প্রতাপ সিং (যিথিন এমএস), ইরফান ইয়াদওয়াদ (উদান্তা সিং), মহেশ সিং নাওরেম (মনভীর সিং), মিংথামরাওয়াইয়া রালতে, মহম্মদ উভেস (রোশন সিং), দামিশ ফারুক ভাট (জিকসন সিং)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
