Cart Total Items (0)

Cart

All Sports India
ভারতীয় ফুটবল দল

‌অলস্পোর্ট ডেস্ক: আগেই বলা হয়েছিল কাফা (‌সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন)‌ নেশনস কাপে খেলার আগ্রহ প্রকাশ করেছিল ভারত। কাফার সংগঠকরা ভারতের সেই আগ্রহে সাড়া দিয়ে অংশগ্রহণের সম্মতি জানিয়েই দিল। এতে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার আগে একটা ভালরকম প্রস্তুতির সুযোগ পাবেন সুনীলরা নতুন কোচের তত্ত্বাবধানে।

তাজিকিস্তানের দুশানবেতে গ্রুপ বি-‌তে ভারতের গ্রুপে আয়োজন তাজিকিস্তান ছাড়া আছে ইরান ও আফগানিস্তান। ভারতের খেলা তাজিকিস্তান (‌ ২৯ আগস্ট)‌, ইরান(‌ ১ সেপ্টম্বর)‌, আফগানিস্তান(‌ ৪ সেপ্টেম্বর)‌। গ্রুপ এ-‌তে আছে উজবেকিস্তান, কিরঘিজ প্রজাতন্ত্র, তুর্কমেনিস্তান, ওমান। ফাইনাল ও তৃতীয়-‌চতুর্থ স্থান নির্ণায়ক ম্যাচ ৮ সেপ্টেম্বর। ২০২৩ কাফা নেশনস কাপের ফাইনালে উজবেকিস্তানকে ১-‌০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি ল ইরান। অতএব বলে বোঝানোর দরকার নেই, ভারতের গ্রুপটা কতটা শক্তিশালী।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *