Cart Total Items (0)

Cart

All Sports India
কিংস কাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: এআইএফএফের পরিকল্পনা ছিল ১৪ অক্টোবর অনুষ্ঠেয় ভারতীয় ফুটবল দলের সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে করার। কিন্তু‌ এএফসির পর্যবেক্ষক দল বেঙ্গালুরু কান্তিরাভা স্টেডিয়ামের পরিকাঠামো ও সুযোগ সুবিধা দেখে জানিয়েছিল, এই মুহূর্তে ওখানে কোনও আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া যাবে না। তাই সিঙ্গাপুরের সঙ্গে ঘরের ম্যাচটা গোয়ার মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে খেলবে ভারতীয় ফুটবল দল।

ভারতীয় ফুটবল ঘিরে বর্তমান ডামাডোলের কারণেই ম্যাচটা বেঙ্গালুরুতে করা সম্ভব হল না। আসলে এই স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের দায়িত্বের বেশিটাই নিয়ে থাকে আইএসএলের দল বেঙ্গালুরু এফসি। আইএসএলের খেলা অনিশ্চিত হওয়ার পর থেকে বেঙ্গালুরু কর্তারা ক্লাব সংক্রান্ত সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়েছেন। এমনকি ফুটবলার, কর্মী, ফুটবলের সঙ্গে জড়িত বিভিন্ন লোকজনের মাইনেও। সেখানে স্টেডিয়ামের পরিচর্যা যে থমকে যাবে। এটা বলাই বাহুল্য। একইসঙ্গে এএফসি পর্যবেক্ষক দল মাঠের অবস্থা দেখেও অসন্তোষ প্রকাশ করেন। এর ফলে সিঙ্গাপুরের সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ ঘরের ম্যাচটা গোয়াতে সরল।

ঘরের মাঠে সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলার আগে ভারতীয় দলকে ৯ অক্টোবর সিঙ্গাপুরের মাঠে খেলতে হবে। ওই ম্যাচটা খালিদের কাছে অগ্নিপরীক্ষা। কারণে এই মুহূর্তে গ্রুপের যা অবস্থা, তাতে বাংলাদেশের সঙ্গে ঘরের মাঠে ড্র আর হংকংয়ের কাছে বাইরের মাঠে হেরে ভারত মাত্র ১ পয়েন্ট নিয়ে একবারের তলায় আছে। তাই বাইরের মাঠে ৯ অক্টোবর না জিতলে ২০২৭ সৌদি আরব এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে ভারতের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *