Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার কাউলুনের কাই তাক স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের কাছে ১-০ গোলে হারের মুখ দেখতে হ ভারতীয় জাতীয় ফুটবল দলকে। স্টেফান পেরেইরার স্টপেজ-টাইম পেনাল্টি থেকে আয়োজকদের তিনটি পয়েন্ট নিশ্চিত হয়। থাইল্যান্ডের বিপক্ষে আগের প্রীতি ম্যাচের শুরুতে ভারতের প্রধান কোচ মানোলো মার্কেজ তিনটি পরিবর্তন আনেন।

সেন্ট্রাল মিডফিল্ডে আয়ুষ দেব ছেত্রীর পরিবর্তে সুরেশ সিং ওয়াংজামকে দলে নেওয়া হয়, যেখানে সুনীল ছেত্রী এবং মনবীর সিংয়ের পরিবর্তে যথাক্রমে ব্র্যান্ডন ফার্নান্ডেস এবং লালিয়ানজুয়ালা ছাংতেকে দলে নেওয়া হয়। আশিক কুরুনিয়ানকে সামনে রেখে খেলা শুরু করেন কোচ।

উভয় দলই তাদের প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর এই ম্যাচের শুরু থেকেই ছিল জিতে পুরো পয়েন্ট পাওয়ার লক্ষ্য যে কারণে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ভারত ও হংকং। প্রথমার্ধের পুরো সময়টাই আক্রমণাত্মক ফুটবল দেখা যায়, কিন্তু কোনও দলই স্পষ্ট সুযোগ তৈরি করতে পারেনি।

আনোয়ার আলি আধ ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ সেভ করেন, বক্সের কোণায় তাঁর মাপা ট্যাকল হংকংয়ের তৈরি করা বিপদ ঠেকিয়ে দেন। যদি তিনি মিস করতেন, তাহলে ব্লু টাইগার্সের জন্য – এবং তার জন্যও সমস্যা তৈরি হত।

৩৫তম মিনিটে ভারতের সেরা সুযোগ আসে যখন ব্র্যান্ডন ফার্নান্ডেস মাঝমাঠের লাইনের কাছাকাছি জায়গা থেকে বল নিয়েলিস্টন কোলাসোকে দেন, যিনি আশিককে লক্ষ্য করে থ্রু বল বাড়ান। তবে, তিনি সামনে থেকেও লক্ষ্যে তাঁর শট রাখতে পারেননি।

বিরতির ঠিক আগে হংকং গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল যখন জুনিনহো ফ্রি-কিক ভারতীয় রক্ষণভাগ বাঁচিয়ে দেয়। প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে, আশিক আরেকটি সুযোগ পেয়েছিলেন, কিন্তু তাঁর হাফ-টার্ন শটটি বাইরে চলে যায়। ৫৭তম মিনিটে, আশিকেঁর জায়গায় নামেন সুনীল ছেত্রী, এবং ব্র্যান্ডন ফার্নান্ডেসের পরিবর্তে নাওরেম মহেশ সিং মাঠে নামেন।

কয়েক মিনিট পরে, ওয়াংজাম একটি বিপজ্জনক এলাকায় বল হারান, যার ফলে ম্যানুয়েল রদ্রিগেজ গোলের সুযোগ পান, কিন্তু কাইথ তাঁর দক্ষতায় বারের উপর দিয়ে কর্নারের বিনিময়ে বল বাইরে পাঠান।

৮০তম মিনিটে, মহেশ এবং ছেত্রীর জুটি আক্রমণে ঝাঁঝ বাড়ান, সেখান থেকে লিস্টন কোলাসোকে বাড়ানো থ্রু বল বাইরে পাঠিয়ে শেষ হয় সেই আক্রমণ। কিছুক্ষণ পরে, লালিয়ানজুয়ালা ছাংতের ড্রাইভিং রান শেষে ছেত্রীকে বাড়িয়ে দিলেও তাঁর প্রচেষ্টা লিওন জোন্স কর্নারের বিনিময়ে বাইরে পাঠা‌ন।

অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে হংকং পেনাল্টি থেকে জয় নিশ্চিত করে। পেরেইরার পেনাল্টি থেকে গোলে ভারতের হার লেখা হয়।

এই ফলাফলের ফলে ভারতীয় ফুটবল দলের দুই ম্যাচে এক পয়েন্ট, যেখানে হংকং এই জয়ের সঙ্গে চারে জায়গা করে নিলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *