Cart Total Items (0)

Cart

All Sports
সুনীল ছেত্রী

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবল দল সম্ভবত এই নিয়ে দ্বিতীয়বারের জন্য এশিয়ান গেমসে অংশ নিতে পারবে না। ক্রীড়া মন্ত্রকের নিয়ম অনুযায়ী এশিয়ান গেমসে সুযোগ পেতে হলে মহাদেশের প্রথম আট র্যা ঙ্ক করা দলের মধ্যে থাকতে হবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এর আগে পরিকল্পনা করেছিল যে জাতীয় সিনিয়র দলের প্রধান কোচ ইগর স্টিমাচ থাইল্যান্ডে কিংস কাপের (সেপ্টেম্বর ৭-১০) পরে চিনের হ্যাংঝৌতে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে যাবে।
২০০২ থেকে, এশিয়ান গেমসে ফুটবলে অনুর্ধ্ব-২৩ দল নিয়েই খেলা কোনও দলে এই বয়সের বেশি তিনজন খেলোয়াড়ের থাকার অনুমতি রয়েছে।

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং সমস্ত জাতীয় ক্রীড়া ফেডারেশনকে পাঠানো একটি চিঠিতে, ক্রীড়া মন্ত্রক বলেছে যে “দলীয় ইভেন্টগুলির জন্য, শুধুমাত্র সেই খেলাগুলি যা এশিয়ার অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে অষ্টম পর্যন্ত র্যা ঙ্কিং অর্জন করেছে তারাই জায়গা পাবে। এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য শেষ এক বছরের পারফর্মেন্স দেখা হবে।”

র্যা ঙ্কিংয়ে এশিয়ার সেরা আট-এর ধারে কাছেও নেই ভারতীয় ফুটবল দল। ভারত বর্তমানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের অধীনে থাকা দেশগুলির মধ্যে ১৮তম স্থানে রয়েছে। এআইএফএফ-এর তরফে জানানো হয়েছে তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ক্রীড়া মন্ত্রকের কাছে আবেদন জানাবে।

ফেডারেশনের তরফ থেকে সচিব সাজি প্রভাকরণ বলেন, ‘‘এই সিদ্ধান্ত সরকারের নেওয়া তাই আমরা তাকে সম্মান করি। তাও আমরা আবেদন জানাব আর একবার ভেবে দেখার জন্য ফুটবলের কথা ভেবে। চলতি বছরে ভারতীয় ফুটবল দলের পারফর্মেন্স খুবই ভাল ছিল। অনূর্ধ্ব ২৩-এর এই দলের যোগ্যতা রয়েছে এশিয়ান গেমস খেলার। এ বছর এশিয়ান গেমসে ভারত অংশগ্রহণ করলে তা ভারতের জন্য ভাল হবে। এই দল ভারতীয় ফুটবল দলের মান রাখতে পারত। ভারতীয় ফুটবলকে তাঁরা অন্যমাত্রায় নিয়ে যেতে পারত।’’

বিশেষ করে অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের জন্য একটা বড় সুযোগ ছিল। ভবিষ্যৎ-এ তারা আরও ভাল খেলার জন্য প্রস্তুত হতে পারত। যদি তারা এশিয়ান গেমসে খেলার সুযোগ পায় তাহলে তাদেরও আত্মবিশ্বাস বাড়বে।
২০১৮-তেও আইওএ এশিয়ান গেমসের জন্য ভারতীয় ফুটবল দলকে অনুমোদন দেয়নি কারণ সেই সময়েও দল এশিয়ার সেরা আটে ছিল না।

আইওএ এবং এনএসএফ-কে পাঠানো ক্রীড়া মন্ত্রকের নির্দেশে একটি জায়গা রয়েছে, যা কল্যাণ চৌবে নেতৃত্বাধীন এআইএফএফ-কে আশার আলো দেখাতে পারে। মন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, “যেখানে, নির্দিষ্ট স্পোর্টস ডিসিপ্লিনের বিশেষজ্ঞদের মতামত, এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার মতে, উপরোক্ত মানদণ্ড শিথিল করার জন্য ব্যক্তি এবং দলগুলির অংশগ্রহণের যুক্তিসঙ্গত কারণগুলির সঙ্গে সুপারিশ করা হয়, তাহলে এটি মন্ত্রকের মধ্যে বিবেচনা করা হবে।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *