অলস্পোর্ট ডেস্ক: কলকাতা লিগ ২০২৩ চলছে জোড় কদমে। ইতিমধ্যেই কলকাতা ফুটবল লিগ নিয়ে উচ্ছ্বাস তুঙ্গে। বিশেষ করে যারা মাঠে গিয়ে খেলা দেখার সময় পান না তাঁরা কী করে খেলা দেখবেন তা নিয়ে ছিল প্রশ্ন? সেই সমস্যা কলকাতা প্রিমিয়ার লিগ শুরুর আগেই মিটিয়ে দিয়েছিল আইএফএ। তবে এবার টেলিভিশন চ্যানেলে দেখা যাচ্ছে না লিগ। তার পরিবর্তে এই ফুটবল ম্যাচগুলো দেখা যাচ্ছে ইনস্পোর্টস টিভিতে।
এক লিঙ্কে চোখের সামনে মোবাইল স্ক্রিনে খুলে যাবে প্রিয় কলকাতা লিগ। ইনস্পোর্টস টিভি ভারতীয় ফুটবল ভক্তদের আবেগ ও চাহিদাকে সম্মান দিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে যা আপনাকে অবশ্যই খুশি করতে সক্ষম হবে। তবে এই অফার সামান্য সময়ের জন্য। তাই আর দেড়ি না করে কোনও প্রতিবন্ধকতা ছাড়া প্রিয় দলের খেলা দেখার জন্য নিয়ে নিতেই পারেন এই অফার।
৩ অগস্ট থেকে ১০ অগস্ট পর্যন্ত থাকছে এই অফার। কলকাতা ফুটবল লিগের পাসের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। আর সেই সামান্য মূল্যে আপনি দেখতে পারবেন পুরো কলকাতা লিগ। তার মধ্যেও রয়েছে ভাগ। তিনটে ভাগ করা হয়েছে কলকাতা লিগের টিকিটকে। একটি সিজন পাস, একটি বিগ থ্রি পাস ও একটি টিম পাস। কলকাতা লিগের সব খেলা দেখতে চাইলে কেটে ফেলতে হবে সিজন পাস, যার মূল্য ২৫০ টাকা। আর একটি পাস বিগ থ্রি ম্যাচের। যার মূল্য ২০০ টাকা। কলকাতা তিন বড় টিম ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের সব ম্যাচ রয়েছে এই তালিকায়। এছাড়া থাকছে টিম পাস। যার মূল্য ১৫০ টাকা।
এবার তাহলে ম্যাচ দেখার জন্য মাঠেও যেতে হবে না আবার বাড়িতে টেলিভিশনের সামনেও বসে থাকতে হবে না। রাস্তায় চলতে চলতে, অফিসে বসে, ঘুরতে ঘুরতে দেখতে পারবেন কলকাতা লিগের খেলা। সঙ্গে একটা মোবাইল থাকলেই হল। insports.tv লিঙ্কে ক্লিক করে টাকা পেমেন্ট করে লগ-ইন করে নিলেই কেল্লাফতে। স্তায় কলকাতা লিগ এবার হাতের মুঠোয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
