Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ দু’‌দিনের মধ্যে সুর বদল আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছিলেন, ইরানের ফুটবল দলকে বিশ্বকাপে ‘‌স্বাগত’‌। যেই ইরানের ক্রীড়ামন্ত্রী দোনিয়ামালি বিশ্বকাপ বয়কটের হুমকি দেওয়ার পরই ট্রাম্প যা বললেন, তাতে ইরান আর বিশ্বকাপে অংশ নেওয়ার সাহসই দেখাবে না। ট্রাম্প বলেছেন, ‘‌ চেয়েছিলাম ইরান বিশ্বকাপে খেলুক, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ওদের আমেরিকায় বিশ্বকাপ খেলতে আসাটা ঝুঁকির হয়ে যাবে। তাই ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবে ওদের খেলতে আসা ঠিক হবে না।’‌

ট্রাম্পের এই বক্তব্যে ক্ষুব্ধ ইরান ফুটবল সংস্থার কর্তারা। তাঁরা পাল্টা একহাত নিয়েছেন ট্রাম্পকে। তাঁদের বক্তব্য, ‘‌ ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বা অংশ নিতে নিষেধ করার অধিকার কোনও ব্যক্তির নেই। বরং যারা অংশগ্রহণকারী দলের ফুটবলারদের নিরাপত্তা দিতে পারবে না বলে বিশ্বকাপে যেতে নিষেধ করছে, সেই আমেরিকার বিশ্বকাপ আয়োজনেরই বরং কোনও অধিকার নেই। বিশ্বকাপ ফুটবল একটা ঐতিহাসিক ও ঐতিহ্যশালী টুর্নামেন্ট। আর সেটা ফিফার টুর্নামেন্ট, কোনও ব্যক্তির টুর্নামেন্ট নয়।’‌

ইরানের ফুটবল কর্তাদের মতে, ‘‌ নিজের যোগ্যতার জোরে এশিয়া থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে যোগ্যতার্জন করেছে ইরান। তার জন্য কুর্ণিশ ইরানের সাহসী ফুটবলারদের। সেই ইরানকে বিশ্বকাপ থেকে বাদ করার চক্রান্ত করছে আমেরিকা। তাদের থেকেই বরং বিশ্বকাপ আয়োজনের অধিনায়ক কেড়ে নিক ফিফা।’‌

ইরানের ক্রীড়ামন্ত্রী দোনিয়ামালি ইতিমধ্যেই বলেছেন, আমেরিকা ও ইজরায়েলের যৌথ হানায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। আমেরিকার হাতে শত শত শিশু হত্যার রক্ত লেগে আছে। সেই দেশে বিশ্বকাপ খেলতে যাওয়ার মতো মানসিকতা নেই ইরানের। তাই বিশ্বকাপে অংশ নেবে না ইরান।

বিশ্বকাপে ইরানের ৩টি গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে আমেরিকার মাটিতেই। বিশ্বকাপে ইরানের ম্যাচ রয়েছে ক্যালেফোর্নিয়ার ইঙ্গলউডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫ জুন, বেলজিয়ামের বিরুদ্ধে ২১ জুন, সিয়াটলে ২৬ জুন ইরানের প্রতিপক্ষ মিশর। পরিস্থিতি যা ঘোরালো হচ্ছে, ট্রাম্পের কথায় যে উত্তেজনার পারদ বেড়েছে, তাতে ইরান বিশ্বকাপে না খেললে ফিফাকে পরিবর্ত দলের কথা ভাবতে হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *