Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খানিকটা হুমকির স্বরে বলেছেন, বিশ্বকাপে ইরানকে স্বাগত, তবে ওদের না আসাই ভাল। ফুটবলাররা আমেরিকায় নিরাপদ নয়। জীবনের ঝুঁকি থাকবে আমেরিকায় এলে। গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই রয়েছে আমেরিকার মাটিতে। স্বাভাবিকভাবে যে দেশের মাটিতে খেলা, সেই দেশের প্রধান যদি বলেন, ইরাননের ফুটবলারদের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবেন না, তাহলে কোন সাহসে সেখানে খেলতে যাবে তারা। তাই তারা ফিফার কাছে আমেরিকার মাঠে অনুষ্ঠেয় ম্যাচগুলি মেক্সিকোর মাঠে সরানোর দাবি পেশ করেছেন ইরানের ফুটবল সংস্থার সভাপতি মেহদি তাজ।

সোসাল মিডিয়ায় মেহদি তাজ মন্তব্য করেছেন, ‘‌ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইরানের ফুটবলারদের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবেন না। আমেরিকায় আসতে নিষেধ করেছেন বিশ্বকাপের ম্যাচ খেলতে। এই পরিস্থিতিতে আমেরিকায় ইরানের বিশ্বকাপের কোনও ম্যাচ খেলতে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা তাই ফিফার সঙ্গে আলোচনা চালাচ্ছি, যাতে বিশ্বকাপে আমাদের ম্যাচ মেক্সিকোতে সরানো হয়।’‌

ফিফা অবশ্য এখনও এনিয়ে কোনও মন্তব্য করেনি। তবে তারা যে বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ ইরান বিশ্বকাপে না খেললে, বিকল্প দলকে খেলানোর ব্যবস্থা করতে হবে। আবার ইরানকে মেক্সিকোর মাঠে খেলালে, সূচীতে বদল আনতে হবে। ইরানের ফুটবল দলের যাতায়াত, থাকা খাওয়ার ব্যবস্থাতেও বেশ কিছু পরিবর্তন আনতে হবে। যা এই শেষমুহূর্তে করাটা বেশ কঠিন ব্যাপার।

ইরানের বিশ্বকাপ ম্যাচের দুই আয়োজক লস এঞ্জেলস ও সিয়াটেলের তরফেও কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। ইরানের ফুটবল কর্তা আমেরিকায় দল পাঠাবেন না বলে যেভাবে গোঁ ধরেছেন, তাতে মেক্সিকোতে ম্যাচ না সরালে , ইরানের বিশ্বকাপ বয়কটের ঘটনা ঘটবে। যেটা বিশ্বকাপের বর্তমান ইতিহাসে প্রথম দৃষ্টান্ত হবে। এর আগে এএফসি সচিব উইন্ডসর জন জানিয়েছিলেন, ইরানের তরফে সরকারিভাবে বিশ্বকাপ বয়কটের কোনও বার্তা আসেনি। বরং তারা বিশ্বকাপে খেলতে যাবে বলেই তৈরি হচ্ছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *