Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: লিওনেল মেসির নেতৃত্বাধীন ইন্টার মিয়ামিকে লিগ কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে মুখ থুবড়ে পড়তে হল। আর তার পর ম্যাচ শেষে মাঠের মধ্যে যা ঘটল তা নিয়ে রীতিমতো সমালোচনায় মুখড় বিশ্ব ফুটবল। প্রাথমিকভাবে হঠাৎ শুরু হওয়া ঝামেলা যে অতদূর পৌঁছে যাবে তা কেউই বোঝেনি। ফুটবলে এমন একটু তো হয়ই। কিন্তু এই ঝামেলা শেষ পর্যন্ত বিশ্রী রূপ ধারণ করে। ফাইনালে লজ্জাজনক পরাজয়ে হতাশ সুয়ারেজের কর্মকাণ্ডের পরই ঝামেলা আরও বড় আকার নেয়। পূর্ণ-সময়ের বাঁশি বাজানোর ঠিক পরেই, উরুগুয়ের এই খেলোয়াড় সিয়াটলের ২০ বছর বয়সী তারকা মিডফিল্ডার ওবেদ ভার্গাসের কাছে ছুটে যান এবং তাঁকে মাথা দিয়ে আঘাত করার চেষ্টা করেন। তার এই আচরণে সিয়াটল এবং মিয়ামির খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, কয়েকজন রীতিমতো হাত চালাতে শুরু করেন।

বেশ কয়েক মিনিট চলে এই অশান্তি, সুয়ারেজ তখন সিয়াটল সাউন্ডার্সের সহকারী কোচের মুখোমুখি হন, যিনি তাঁর সঙ্গে কথা বলতে চাননি। বার্সেলোনার প্রাক্তন খেলোয়াড়কে যখন সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল, তখন তিনি কোচের মুখে থুতু ছেটান বলে জানা যাচ্ছে।

ম্যাচে ২৬ মিনিটে সিয়াটল সাউন্ডার্সের হয়ে ওসাজে ডি রোজারিও গোলের সূচনা করেন, এরপর দ্বিতীয়ার্ধে অ্যালেক্স রোল্ডান পেনাল্টি থেকে গোল করেন। পল রথরকই সাউন্ডার্সের হয়ে খেলার তৃতীয় গোলটি করে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। ইউরোপীয় ফুটবলের কিছু বড় নাম নিয়ে তৈরি তারকাখচিত ইন্টার মিয়ামি লিগ কাপের ফাইনালে তাদের কোনও কৃতিত্ব দেখাতে পারেনি। যা ঘিরে দলের মধ্যে হতাশা তৈরি হয়েছিল স্বাভাবিকভাবেই।

দেখুন সেই ভিডিও—

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *