Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতাবাসের এক প্রতিনিধিকেকে একহাত নিয়েছেন ইতালি সরকার ও ফুটবল কর্তারা। তাঁদের এই মনোভাবের মূল কারণ, ইরানের জায়গায় ইতালিকে ফিফা ২০২৬ বিশ্বকাপে ইতালিকে খেলার সুযোগ দেওয়ার প্রস্তাব সেই দূতাবাস প্রতিনিধি ফিফার কাছে রাখার জন্য। যদিও কোয়ালিফাইংয়ের বাধা টপকে ইতালি বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতার্জন করতে পারেনি, তাও। অথচ ইরানই প্রথম দল যারা সকলের আগে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতার্জন করেছিল। এখন ইরান বিশ্বকাপে না খেললে, ইতালিকে পেছনের দরজা দিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ দেওয়ার ট্রাম্পের দূতাবাসের প্রতিনিধির প্রস্তাব ইতালির মানে লাগার পক্ষে যথেষ্ট।

উপযাচক হয়ে ট্রাম্পের দূতাবাসের প্রতিনিধির ইতালির হয়ে কথা বলার জন্য বেশ বিরক্ত ইতালি সরকার ও ফুটবল ফেডারেশনের কর্তারা। এমনতিই টানা ৩বার বিশ্বকাপে মূল পর্বে না খেলার যন্ত্রণা রয়েছে তাঁদের ফুটবল দলের সদস্য, ফেডারেশন কর্তা ও দেশবাসীর। তারওপর ট্রাম্পের দূতের এই দাক্ষিণ্য ভরা প্রস্তাবে আরও চটেছেন তাঁরা।

আমেরিকার গ্লোবাল রিলেশনসের দূতাবাসের এক ইতালিয়ান-‌আমেরিকান প্রতিনিধি পাওলো জাম্পোলি ইরান না খেললে বিশ্বকাপে বিকল্প হিসেবে ইতালিকে খেলার সুযোগ দেওয়া বার্তা ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কাছে পাঠিয়েছেন। যদিও এই দূতের সঙ্গে বিশ্বকাপ ফুটবল বা ইতালি ফুটবল ফেডারেশনের কোনও সম্পর্ক নেই। সেই জাম্পোলি বলেছেন, ‘‌ একজন ইতালিজাত মানুষ হিসেবে ইতালির জন্য আমার একটা আলাদা অনুভূতি আছে। স্বাভাবিকভাবে তাই আমেরিকায় আয়োজিত বিশ্বকাপে ইতালিকে খেলতে দেখার ইচ্ছা প্রবল। আর ইতালি ৪ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। তাদের বিশ্বকাপে না থাকাটাই বিস্ময়ের। বরং মন করি ইতালি যোগ্য দাবিদার, তাদের সুযোগ দেওয়া উচিত ইরান না খেললে।’‌ যদিও এমন একটা প্রস্তাব ট্রাম্প বা তাঁর প্রশাসন থেকে আসেনি। এটা জাম্পোলির আগ বাড়িয়ে কথা বলা।

এতেই বেশি চটেছে ইতালি সরকার। ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রিয়া আবোদি ভর্তসমার সুরে এমন একটা আজগুবি প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘‌ এটা মোটেই যুক্তিসঙ্গত নয়। বরং এটা ইতালি ফুটবলের পক্ষে অপমানজনক। ইতালিকে বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে মাঠে খেলে, পেছনের দরজা দিয়ে নয়।’‌ ইতালির আর এক মন্ত্রী জিয়ানকার্লো জর্জেটিও মন্তব্য করেছেন, এই ধরনের প্রস্তাব লজ্জাজনক।

ইতালির ফুটবল ফ্যানদেরও এইধরনের প্রস্তাব আঘাত দিয়েছে। ইতালির অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট লুসিয়ানো বুয়োনফিগলিওর মতে, ‘‌ প্রথমত, কারও বদলি হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া সম্ভব নয়। সবকিছুর একটা নিয়ম আছে। আর দ্বিতীয়ত, ইতালির মতো দলের পক্ষে এটা বেশ খারাপ ব্যাপার। বিশ্বকাপে খেলতে হলে যোগ্যতার্জন করেই যেতে হবে চারবারের চ্যাম্পিয়নকে, কারও দয়ায় নয়।’‌

ইতালির প্রথম সারির কোচ জিয়ান্নি দ্য বিয়াসিও মনে করেন এটা কোনও বাস্তবসম্মত প্রস্তাব নয়। তাঁর প্রতিক্রিয়া, ‘‌ ইতালির বিশ্বকাপে খেলার জন্য ট্রাম্পের সমর্থনের দরকার আছে। মনে করি, ওটা আমরা নিজেরা ম্যানেজ করে নিতে পারব। আজ বিশ্বকাপে খেলা সম্ভব হচ্ছে না, কাল পারব।’‌

টাম্পের দূতাবাসের প্রতিনিধি জাম্পোলি ৪ বছর আগেও মানবিকাধিকার লঙঘনের প্রশ্ন তুলে ইরানকে বিশ্বকাপ থেকে বাতিল করে ইতালিকে খেলার সুযোগ দেওয়ার অনুরূপ প্রস্তাব ফিফার কাছে রেখেছিলেন। ২০২২ কাতার বিশ্বকাপে ইতালি মূল পর্বে যেতে না পারায়। সেবার ফিফা জাম্পোলির কথা কানেই তোলেনি। এবারও তোলার প্রশ্ন নেই। আর ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো তো বলেই দিয়েছেন, ইরান আমেরিকায় বিশ্বকাপের ম্যাচ খেলতে আসছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *