অলস্পোর্ট ডেস্ক: সুপার কাপের পরই সবুজ মেরুন কর্তাদের সঙ্গে মনোমালিন্যে কোচের পদ খুইয়েছিলেন হোসে মোলিনা। তাঁর জায়গায় সের্জিও লোবেরাকে কোচ করে আনে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রাক্তন মোহনবাগান কোচ বেকার বসে থাকার লোক নন। তিনি হন্ডুরাস জাতীয় ফুটবল দলের কোচ হলেন।
২০২৪-২৫ মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টের চিফ কোচের ভূমিকায় অভূতপূর্ব সাফল্য পেয়েছিলেন হোসে মোলিনা। গতমরশুমে স্পেনের প্রাক্তন ফুটবল ডিরেক্টার মোলিনা সবুজ মেরুন দলের কোচ হিসেবে একই মরশুমে লিগ শিল্ড ও কাপ জেতার নজির গড়েছিলেন। কিন্তু চলতি মরশুমে মোহনবাগানকে উল্লেখযোগ্য সাফল্য এনে দিতে পারেননি। এনিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের কর্তাদের সঙ্গে তাঁর মন কষাকষি শুরু হয়। বিশেষ করে সুপার জায়ান্ট কর্তাদের বিরুদ্ধে বিষোদ্গার করে। সুপার কাপের ব্যর্থতা নিয়ে তাঁর দিকে আঙুল তোলায় মোলিনা বলেছিলেন, এই দলটা তাঁর সঙ্গে কথা বলে গড়া হয়নি। ব্যস, তাতেই গোঁসা হল বাগান কর্তাদের। মোলিনাকে ছাঁটাই করে দেওয়া হল।
অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তন গোলকিপার চার মাস বাদে আবার কোচের পদে ফিরলেন। এবার আরও বড় দায়িত্ব নিয়ে। হন্ডুরাস ফুটবল ফেডারেশন তাঁকে কোচ হিসেবে নিয়োগ করতে পারে গর্বিত। এক সরকারি বিবৃতিতে হন্ডুরাস ফুটবল সংস্থা জানিয়েছে, নির্বাচক কমিটি ও জাতীয় দলের স্পোর্টিং ডিরেক্টার ফ্রান্সিস হার্নান্ডেজ বিভিন্ন কোচের জীবনপঞ্জী খতিয়ে দেখে মোলিনাকে জাতীয় দলের কোচ হিসেবে সবচেয়ে উপযুক্ত বিবেচনা করেছেন। আশা করি, মোলিনার কোচিংয়ে হন্ডুরাস আন্তর্জাতিক স্তরে বড় সাফল্য পাবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
