Cart Total Items (0)

Cart

All Sports

সুচরিতা সেন চৌধুরী: আর মাত্র তিনটে ম্যাচ, তার পরই সব ঠিক থাকলে নতুন ইতিহাস রচনা হবে মোহনবাগানে। পর পর দু’বার লিগশিল্ড জিতে ইতিমধ্যেই রেকর্ড করে ফেলেছে কলকাতার দল। এবার অপেক্ষা একই মরসুমে লিগশিল্ডের পাশাপাশি আইএসএল ট্রফি জয়ের। আর সেই লক্ষ্যে অটল পুরো দল। দীর্ঘ ছুটির পর আবার মাঠে নামছে মোহনবাগান। তার মাঝে জাতীয় শিবির থেকে চোট নিয়ে ফেরা মনবীর, আপুইয়ারা দলের মাথা ব্যথার কারণ হলেও এখনই তাঁদের দলেরর সঙ্গে যাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না কোচ হোসে মোলিনা। মঙ্গলবারের পর বুধবারও ঘরের মাঠে অনুশীলন করবে দল, তার পর বাসে জামশেদপুর রওনা দেবে। সে কারণে ই দুই ফুটবলারকে নিয়ে ধিরে চলো নীতিতেই এগোচ্ছেন কোচ।

দুই প্লেয়ারকে নিয়ে কিছুটা জটিলতা থাকলেও বাকি দল রীতিমতো টগবগ করে ফুটছে। পুরো সাংবাদিক সম্মেলনের সময়টাই হোসে মোলিনার ঠোটের কোণায়ে লেগেছিল আত্মবিশ্বাসের হাসি। সব প্রশ্নের উত্তরই ঠান্ডায় মাথায় দিলেন, কখনও মজাও করলেন সাংবাদিকদের সঙ্গে। তবে স্পষ্ট বলে দিলেন, “জামশেদপুর ভাল দল, ওদের প্রতি আমার পুরো শ্রদ্ধা রয়েছে কিন্তু ভয়? না। বরং ওদের আমাদেরকে ভয় পাওয়া উচিত। কারণ আমরা মোহনবাগান।” তবে প্রতিপক্ষ কোচ খালিদ জামিলের প্রশংসাও শোনা গেল মোলিনার মুখে।

শিল্ডের পর দীর্ঘ ব্রেক কাটিয়ে গত দু’’সপ্তাহ হল অনুশীলন করছে দল। এই নিজেদের নতুন করে তৈরি করে নিয়ে তবুও মাঠে নেমে নিজেদের প্রমাণ করার অপেক্ষায় টিম সবুজ-মেরুন। মোলিনা বলছিলেন, “এই তিনটি ম্যাচ যতটা গুরুত্বপূর্ণ ততটাই কঠিন। তবে এই মুহূর্তে একটি করে ম্যাচ নিয়ে ভাবছি। প্রথম সেমিফাইনালের পর দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে ভাবব, তার পর ফাইনাল। এখন কোনওভাবেই ফাইনাল নিয়ে ভাবছি না। সব থেকে গুরুত্বপূর্ণ কাপ জেতা। আমরা শিল্ড পেয়ে খুব খুশি কিন্তু সেটা এখন অতীত।”

এর সঙ্গেই তিনি জুড়ে দেন, “আমার প্লেয়াররা নিজেদের একশো শতাংশ দিয়ে লড়াই দেবে। আমরা সবসময় জেতার জন্যই খেলি। এবারও তার থেকে কিছু আলাদা হবে না। হতে পারে আমরা আরও বেশি সাফল্য পাব, আরও বেশি গোল পাব।” জামশেদপুরের মাটিতে লিগ পর্বের ম্যাচে শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র করে ফিরতে হয়েছিল। সেমিফাইনালে খেলতে নামার আগে সেই স্মৃতিই বার বার উসকে উঠছে। তবে এটাই ফুটবল, বলে দিচ্ছেন আত্মবিশ্বাসী মোলিনা। তবে আলাদা করে জামশেদপুর নিয়ে কোনও পরিকল্পনা নেই তাঁর কাছে। বরং নিজেদের প্ল্যানেই বাজিমাত করতে চান বাগান কোচ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *