Cart Total Items (0)

Cart

All Sports
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

সুচরিতা সেন চৌধুরী, ভুবনেশ্বর: আইএসএল ২০২৩-২৪ এসে দাঁড়িয়েছে শেষ পর্যায়। মঙ্গলবার নক আউট পর্বও শুরু হয়ে গিয়েছে। সব দলকে পিছনে ফেলে শেষ চারে হাজির মোহনবাগান সুপার জায়ান্ট, ওড়িশা এফসি, মুম্বই সিটি এফসি ও এফসি গোয়া। দুই লিগের সেমিফাইনালের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ওড়িশা ও মোহনবাগান। প্রথম লেগের ম্যাচ ছিল ওড়িশার ঘরের মাঠ কলিঙ্গ স্টেডিয়ামে। এই মরসুমে এতদিন এএফসি কাপ, সুপার কাপ, আইএসএল-সহ একাধিক ম্যাচ দেখেছে এই স্টেডিয়াম। কিন্তু এতটা হতাশ করেনি ওড়িশা।

মঙ্গলবার আইএসএল ২০২৩-২৪-এর শেষ হোম ম্যাচ খেলছিল ওড়িশা এফসি। তার উপর সেমিফাইনাল সঙ্গে যখন প্রতিপক্ষ মোহনবাগান তখন যে ওড়িশার উত্তেজনা তুঙ্গে থাকে তা বার বার দেখা গিয়েছে। কিন্তু এদিন ঘরের মাঠে দলকে সমর্থন করতে সেই উত্তেজনা দেখা গেল না। যেভাবে সুপার কাপে মোহনবাগানের সব ম্যাচে ভিড় জমিয়েছিল সমর্থকরা সেটাও এদিন দেখা গেল না।

আগের দিন রাতের ট্রেনেই দেখা হয়েছিল দুই সমর্থকের সঙ্গে। শালিমার স্টেশন থেকে ট্রে ছাড়ার আগেই দুই সমর্থককে দেখা গেল সাধারণ টি-শার্ট বদলে পরে ফেললেন মোহনবাগান জার্সি। সারা রাত কখনও তাঁদের মোবাইলে বেজে উঠল ‘আমাদের সূর্য মেরুন’ আবার কখনও দল নিয়ে চলল চুল চেরা বিশ্লেষণ।

ভোররাতে ভুবনেশ্বর রেল স্টেশনে, দেখা গেল আরও কয়েকজন সমর্থককে। ম্যাচ শুরুর ঘণ্টা দু‘য়েক আগে তিন নম্বর গেটের বাইরে জার্সি, পতাকা, সবুজ-মেরুনের আয়োজন তো ছিলই কিন্তু তা ঘিরে সেই উন্মাদনা ছিল না। চার বন্ধু গলা জরিয়ে তখন মাঠে ঢোকার মুখে।

কলিঙ্গ স্টেডিয়ামে গোল পোস্টের পিছনে তবুও জ্বল জ্বল করল মোহনবাগানের একাধিক স্লোগান লেখা পতাকা। ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পর গ্যালারি কিছুটা ভরল। তার অনেকটাই স্কুলের বাচ্চারা। যাদের প্রায় প্রতি ম্যাচেই নিয়ে আসা হয় ওড়িশাকে সমর্থন করার জন্য। তবে মোহনবাগানের সমর্থক কম হওয়ার পিছনে একটা কারণ অবশ্যই রয়েছে। ফিরতি লিগের ম্যাচ কলকাতার ঘরের মাঠে। সিদ্ধান্ত হবে সেই ম্যাচেই। তাই সপ্তাহের শুরুতেই অফিস কামাই করে অনেকেই ভুবনেশ্বর পাড়ি দেয়নি।

তবে সময়ের সঙ্গে সঙ্গে ওড়িশার সমর্থক বাড়ল, চিৎকারেও এগিয়ে গেল তারাই। এক গোলে পিছিয়ে পড়ে সমতায় ফিরতেই গ্যালারিতে লোক বাড়ল। এগিয়ে যেতে তা দ্বিগুন হতে পারত, ভরে যেতে পারত কলিঙ্গর গ্যালারি। কিন্তু তেমনটা হল না। তবে শুরু থেকেই জমে গেল প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *