Cart Total Items (0)

Cart

All Sports India

 

 

অলস্পোর্ট ডেস্ক:‌ হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের নিয়মরক্ষার শেষ ম্যাচে ৩১ মার্চ কোচির মাঠে মুখোমুখি হবে ভারতীয় সিনিয়র ফুটবল দল। সেই ম্যাচের জন্য ২৩ সদস্যের ফুটবলারের নাম ঘোষণা করেছেন জাতীয় দলের চিফ কোচ খালিদ জামিল। যেহেতু এই ম্যাচের কোনও গুরুত্ব নেই ফিফা র‌্যাঙ্কিং ভাল করা ছাড়া, তাই ভারতীয় দলে সুনীল ছেত্রীকে আর রেখে তাঁর ওপর বাড়তি ধকল চাপানোর পথে হাঁটেননি খালিদ। অবশ্য এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ওঠার দৌড় থেকে ছিটকে যাওয়ার পর সুনীলও জানিয়েছিলেন, আর ভারতীয় দলে খেলার আগ্রহ তাঁর নেই। বরং তাঁর জায়গায় নবীন ফুটবলাররা সুযোগ পাক। খালিদ ফরোয়ার্ডে নবীন রহিম আলির পাশাপাশি ভারতীয় নাগরিকত্ব নেওয়া রায়ান উইলিয়ামসকে দলে রেখেছেন অন্যদের সঙ্গে।

সেকথা মাথায় রেখেই ভারতীয় দলের চিফ কোচ খালিদ জামিল ২৩ সদস্যের ফুটবল দল বেছেছেন। তাতে আছেন গুরপ্রীত সিং, আলবিনো গোমস, বিশাল কাইথ(‌গোলকিপার)‌, অভিষেক সিং, আকাশ মিশ্র, আনোয়ার আলি,বিজয় ভার্গিস, নিখিল পুজারী, রাহুল বেকে, রোশন সিং, সন্দেশ ঝিঙ্গান(‌ডিফেন্ডার)‌, আশিক কুরুনিয়ান, দানিশ ফারুক, জিকসন সিং, আপুইয়া, সাহাল(‌মিডফিল্ডার)‌, এডমুন্ড লালরিনডিকা, ফারুক চৌধুরী, ছাংতে, লিস্টন কোলাসো, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস(‌ফরোয়ার্ড)‌।

চেন্নাইন এফসি ম্যাচে খেলার সময় সংঘর্ষে চোট পাওয়ায় এফসি গোয়া মিডফিল্ডার আয়ুষ ছেত্রীকে দলে রাখার ঝুঁকি নেননি ভারতের কোচ খালিদ চিকিৎসকদের পরামর্শে। বাড়তি ঝুঁকি নেওয়ার কোনও মানেই হত না। কারণ হংকংয়ের সঙ্গে এই শেষ ম্যাচ জিতে কোনও লাভ নেই খালিদ জামিলের ভারতের। প্রথমে মানোলো মারকোয়েজ ও পরে কোচের দায়িত্বে এসে ভারতীয় দলকে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভাল জায়গায় নিয়ে ব্যর্থ হয়েছেন খালিদ জামিল। এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ৩টি হেরে ও ২ টিতে ড্র করে ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একবারে শেষে রয়েছে ভারত। এই গ্রুপ থেকে ইতিমধ্যেই ১১ পয়েন্ট নিয়ে মূল পর্বে কোয়ালিফাই করেছে সিঙ্গাপুর। ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা হংকং এশিয়ান কাপের মূল পর্বে ওঠার দৌড়ে ছিটকে গেছে। তাই ভারতের মতো হংকংয়ের কাছেও এটা নিয়মরক্ষার ম্যাচ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *