Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিপক্ষে জয়ে জামশেদপুর এফসির প্রধান কোচ খালিদ জামিল তার খেলোয়াড়দের প্রচেষ্টায় আনন্দিত। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) নকআউট টু-এ জয়ের মাধ্যমে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলেছে।

নর্থইস্ট ইউনাইটেড এফসি শুরুর দিকে আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু জামশেদপুর এফসি চাপ সামলে পাল্টা সুযোগের অপেক্ষায় ছিল। আধ ঘন্টার কাছাকাছি সময়ে তাদের ধৈর্যের ফল আসে যখন স্টিফেন ইজে আশুতোষ মেহতার দীর্ঘ থ্রো-ইনকে পুঁজি করে বল জালে জড়ান। এটি ছিল এই মরসুমে থ্রো-ইন থেকে তাদের পঞ্চম গোল যা যে কোনও দলের ক্ষেত্রে সর্বোচ্চ।

হাফটাইমে তাদের লিড ধরে রেখে, জামশেদপুর এফসি দ্বিতীয়ার্ধে একটি সুশৃঙ্খল রক্ষণাত্মক প্রদর্শন করে নর্থইস্ট ইউনাইটেডের অবিরাম আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়। জাভি হার্নান্ডেজ স্টপেজ টাইমের সেষ মুহূর্তে আরও একটি গোল করে শেষ চারে তাদের স্থান নিশ্চিত করে।

“এটি খুবই গুরুত্বপূর্ণ জয়। খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করেছে। আজ আমরা যা-ই ফলাফল পেয়েছি তা খেলোয়াড়দের কারণেই,” ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে জামিল বলেন।

হাইল্যান্ডার্স লিগ-পর্বের উভয় ম্যাচেই জামশেদপুর এফসি-র উপর আধিপত্য বিস্তার করেছিল, প্রথমে তারা ৫-০ গোলে ঘরের মাঠে জয়লাভ করেছিল, তারপরে ফিরতি ম্যাচে ২-০ গোলে জয়লাভ করেছিল।

“আমি আগে বলেছিলাম যে এটি এমন একটি খেলা যেখানে আমাদের অভিজ্ঞ খেলোয়াড়দের প্রয়োজন। দেখুন কীভাবে প্রণয় (হালদার), এজে, জাভি, আশুতোষ (মেহতা), জর্ডন (মারে), মোবাশ্বির (রহমান), এবং (মুহম্মদ) উভাইসও তাদের অভিজ্ঞতা ব্যবহার করেছেন,” জামিল বলেন।

“আলবিনো (গোমেস)ও শুরু থেকেই তার অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। তাই সবকিছুই অভিজ্ঞতার উপর নির্ভরশীল। কারণ যদি তুমি তোমার অভিজ্ঞতা কাজে না লাগাও, তাহলে তুমি সবসময় চাপের মধ্যে থাকবে,” তিনি আরও যোগ করেন।

প্রধান কোচ খালিদ জামিল প্রণয় হালদারকে কৃতিত্ব দেন, প্রতীক চৌধুরীর অনুপস্থিতিতে সেন্টার-ব্যাকের ভূমিকায় সহজেই জায়গা করে নিয়েছিলেন। হালদার ১১টি ক্লিয়ারেন্সের সঙ্গে দলকে ক্লিনশিট রাখতে সাহায্য করেন। “প্রণয়ের সাথে এজের ভালো বোঝাপড়া ছিল। প্রণয় আজ রক্ষণাত্মকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে,” তিনি মন্তব্য করেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *