অলস্পোর্ট ডেস্ক: ফিফা ২০২৬ বিশ্বকাপ ফুটবলের মজায় মজবেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। ফিফা এই প্রথমবার তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। সেগুলি হবে মেক্সিকো, কানাডা ও আমেরিকায়। ম্যাচের ৯০ মিনিট আগে এই অনুষ্ঠানগুলি হবে বিশ্বকাপের শুরুটা স্মরড়ীয় করে রাখতে। জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্ন ইনফান্তিনো। বলেছেন, মেক্সিকো সিটিতে ১১ জুন বিশ্বকাপের সূচনা হওয়ার পরদিন উদ্বোধনী অনুষ্ঠান হবে কানাডার টরন্টো ও আমেরিকার লস এঞ্জলসে।
১১ জুন ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের পরই ফিফা ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে রাত সাড়ে ১২টায় মোক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানে সেরা আকর্ষণ গায়িকা শাকিরা। তিনি মঞ্চে হাজির হবেন বিশ্বকাপের অফিসিয়ান গান ‘ দাই দাই’ নিয়ে। নাইজেরিয়ান গায়ক বার্না বয়েজকে সঙ্গী করে। কানাডায় টরোন্টোয় উদ্বোধনী অনুষ্ঠান ১২ জুন ভারতীয় সময় রাত ১১টায়। তারপরই কানাডার মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনা। আমেরিকায় উদ্বোধনী অনুষ্ঠান ১৩ জুন ভোর ৫টায় লস এঞ্জেলসনের ইঙ্গলউড স্টেডিয়ামে। প্যারাগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে আমেরিকা তারপরই।
ফিফা ২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচী (ভারতীয় সময় অনুযায়ী)
গ্রুপ পর্ব
১১ জুন মেক্সিকো: দক্ষিণ আফ্রিকা (রাত ১২.৩০) মেক্সিকো সিটি
১২ জুন দক্ষিণ কোরিয়া: চেক প্রজাতন্ত্র (সকাল ৭.৩০) গুয়াদালজারা
১৩ জুন কানাডা: বসনিয়া ও হার্জেগোভিনা (রাত ১২.৩০) টরোন্টো
১৩ জুন আমেরিকা: প্যারাগুয়ে (সকাল ৬.৩০) লস এঞ্জেলস
১৩ জুন কাতার: সুইজারল্যান্ড (রাত ১২.৩০) সানফ্রান্সিসকো
১৪ জুন ব্রাজিল: মরক্কো (ভোর ৩.৩০) নিউ জার্সি
১৪ জুন হাইতি: স্কটল্যান্ড (সকাল ৬.৩০) বোস্টন
১৪ জুন অস্ট্রেলিয়া: তুরস্ক (সকাল ৯.৩০) ভ্যাংকুভার
১৪ জুন জার্মানি: কুরাসাও (রাত ১০.৩০) হাউস্টন
১৪ জুন হল্যান্ড: জাপান (রাত ১.৩০) ডালাস
১৫ জুন আইভরি কোস্ট: ইকুয়েডার (ভোর ৪.৩০) ফিলাডেলফিয়া
১৫ জুন সুইডেন: টিউনিসিয়া (সকাল ৭.৩০) মন্টেরে
১৫ জুন স্পেন: কেপ ভার্দে (রাত ৯.৩০) আটলান্টা
১৫ জুন বেলজিয়াম: মিশর (রাত ১২.৩০) সিয়াটেল
১৬ জুন সৌদি আরব: উরুগুয়ে (রাত ৩.৩০) মিয়ামি
১৬ জুন ইরান: নিউজিল্যান্ড (সকাল ৬.৩০) লস এঞ্জেলস
১৬ জুন ফ্রান্স: সেনেগাল (রাত ১২.৩০) নিউ জার্সি
১৭ জুন ইরাক: নরওয়ে (রাত ৩.৩০) বোস্টন
১৭ জুন আর্জেন্টিনা: আলজিরিয়া (সকাল ৬.৩০) কানসাস সিটি
১৭ জুন অস্ট্রিয়া: জর্ডন (সকাল ৯.৩০) সানফ্রান্সিকো
১৭ জুন পর্তুগাল: কঙ্গো (রাত ১০.৩০) হাউস্টন
১৭ জুন ইংল্যান্ড: ক্রোয়েশিয়া (রাত ১.৩০) ডালাস
১৮ জুন ঘানা: পানামা (ভোর ৪.৩০) টরোন্টো
১৮ জুন উজবেকিস্তান: কলম্বিয়া (সকাল ৭.৩০) মেক্সিকো সিটি
১৮ জুন চেক প্রজাতন্ত্র: দক্ষিণ আফ্রিকা(রাত ৯.৩০) আটলান্টা
১৮ জুন সুইজারল্যান্ড: বসনিয়া ও হার্জেগোভিনা ( রাত ১২.৩০) লস এঞ্জেলস
১৯ জুন কানাডা: কাতার (রাত ৩.৩০) ভ্যাংকুভার
১৯ জুন মেক্সিকো: দক্ষিণ কোরিয়া (ভোর ৬.৩০) গুয়াদালজারা
১৯ জুন আমেরিকা: অস্ট্রেলিয়া (রাত ১২.৩০) সিয়াটেল
২০ জুন স্কটল্যান্ড: মরক্কো (রাত ৩.৩০) বোস্টন
২০ জুন ব্রাজিল: হাইতি (সকাল ৬.৩০) ফিলাডেলফিয়া
২০ জুন তুরস্ক: প্যারাগুয়ে (সকাল ৮.৩০) সান ফ্রান্সিসকো
২০ জুন হল্যান্ড: সুইডেন (রাত ১০.৩০) হাউস্টন
২০ জুন জার্মানি: আইভরি কোস্ট (রাত ১.৩০) টরোন্টো
২১ জুন ইকুয়েডার: কুরাসাও (ভোর ৫.৩০) কানসাস সিটি
২১ জুন টিউনিসিয়া: জাপান (সকাল ৯.৩০) মন্টোরে
২১ জুন স্পেন: সৌদি আরব ( রাত ৯.৩০) আটলান্টা
২১ জুন বেলজিয়াম: ইরান (রাত ১২.৩০) লস এঞ্জেলস
২২ জুন উরুগুয়ে: কেপ ভার্দে (রাত ৩.৩০) মিয়ামি
২২ জুন নিউজিল্যান্ড: মিশর (ভোর ৬.৩০) ভ্যাংকুভার
২২ জুন আর্জেন্টিনা: অস্ট্রিয়া (রাত ১০.৩০) ডালাস
২৩ জুন ফ্রান্স: ইরাক (রাত ২.৩০) ফিলাডেলফিয়া
২৩ জুন নরওয়ে: সেনেগাল (ভোর ৫.৩০) নিউ জার্সি
২৩ জুন জর্ডন: আলজিরিয়া (সকাল ৮.৩০) সানফ্রান্সিসকো
২৩ জুন পর্তুগাল: উজবেকিস্তান (রাত ১০.৩০) হাউস্টন
২৩ জুন ইংল্যান্ড: ঘানা (রাত ১.৩০) বোস্টন
২৪ জুন পানামা: ক্রোয়েশিয়া (ভোর ৪.৩০) টরোন্টো
২৪ জুন কলম্বিয়া: কঙ্গো (সকাল ৭.৩০) গুয়াদালজারা
২৪ জুন সুইজারল্যান্ড: কানাডা ( রাত ১২.৩০) ভ্যাংকুভার
২৪ জুন বসনিয়া ও হার্জেগোভিনা: কাতার ( রাত ১২.৩০) সিয়াটেল
২৫ জুন স্কটল্যান্ড: ব্রাজিল (রাত ৩.৩০) মিয়ামি
২৫ জুন মরক্কো: হাইতি (রাত ৩.৩০) আটলান্টা
২৫ জুন চেক প্রজাতন্ত্র: মেক্সিকো (সকাল ৬.৩০) মেক্সিকো সিটি
২৫ জুন কুরাসাও: আইভরি কোস্ট (রাত ১.৩০) ফিলাডেলফিয়া
২৫ জুন ইকুয়েডার: জার্মানি (রাত ১.৩০) নিউ জার্সি
২৬ জুন জাপান: সুইডেন (ভোর ৪.৩০) ডালাস
২৬ জুন টিউনিসিয়া: হল্যান্ড (ভোর ৪.৩০) কানসাস সিটি
২৬ জুন তুরস্ক: আমেরিকা (সকাল ৭.৩০) লস এঞ্জেলস
২৬ জুন প্যারাগুয়ে: অস্ট্রেলিয়া (সকাল ৭.৩০) সানফ্রান্সিসকো
২৬ জুন নরওয়ে: ফ্রান্স (রাত ১২.৩০) বোস্টন
২৬ জুন সেনেগাল: ইরাক (রাত ১২.৩০) টরোন্টো
২৭ জুন কেপ ভার্দে: সৌদি আরব (ভোর ৫.৩০) হাউস্টন
২৭ জুন উরুগুয়ে: স্পেন (ভোর ৫.৩০) গুয়াদালজারা
২৭ জুন নিউজিল্যান্ড: বেলজিয়াম (সকাল ৮.৩০) ভ্যাংকুভার
২৭ জুন মিশর: ইরান (সকাল ৮.৩০) সিয়াটেল
২৭ জুন পানামা: ইংল্যান্ড ( রাত ২.৩০) নিউ জার্সি
২৭ জুন ক্রোয়েশিয়া: ঘানা (রাত ২.৩০) ফিলাডেলফিয়া
২৮ জুন কলম্বিয়া: পর্তুগাল (ভোর ৫টা) মিয়ামি
২৮ জুন কঙ্গো: উজবেকিস্তান (ভোর ৫টা) আটলান্টা
২৮ জুন আলজিরিয়া: অস্ট্রিয়া (সকাল ৭.৩০) কানসাস সিটি
২৮ জুন জর্ডন: আর্জেন্টিনা (সকাল ৭.৩০) ডালাস
শেষ ৩২
২৯ জুন থেকে ৪ জুলাই
শেষ ১৬
৪ জুলাই থেকে ৭ জুলাই
শেষ ৮
৯ জুলাই থেকে ১২ জুলাই
সেমিফাইনাল
১৪ ও ১৫ জুলাই (রাত ১২.৩০)
তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ
১৮ জুলাই
ফাইনাল
১৯ জুলাই (রাত ১২.৩০) নিউ জার্সি
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
