Cart Total Items (0)

Cart

All Sports India
ফিফা বিশ্বকাপ ২০২৬

অলস্পোর্ট ডেস্ক:‌ ফিফা ২০২৬ বিশ্বকাপ যোগ্যতানির্ণায়ক পর্বে শেষ পর্যায়ের খেলা ঘিরে উত্তেজনা তুঙ্গে। আমেররিকা, কানাডা ও মেক্সিকোতে মিলিতভাবে অনুষ্ঠেয় বিশ্বকাপে এবার অংশ নেবে ৪৮ দেশ। এর মধ্যেই অনেকগুলো দেশ বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছে। কিছু দেশের ভাগ্য এখনও ঝুলে আছে শেষ রাউন্ডের ম্যাচ বাকি থাকতে। এখন দেখে নেওয়া যাক, কারা খেলা নিশ্চিত করে ফেলেছে, কারা এখনও লড়াইয়ে আছে।

২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল মরক্কো। আফ্রিকান ফুটবল কমফেডারেশনের কোয়ালিফায়ারের বাধা টপকে মরক্কো গ্রুপ ই-‌তে শীর্ষে থেকে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতার্জন করে নিয়েছে। গ্রুপ এইচ-‌য়ের শীর্ষে শেষ করে আফ্রিকার দ্বিতীয় দল হিসেবে যোগ্যতার্জন করেছে টিউনিসিয়া। নাইজেরিয়ার সঙ্গে ১-‌১ ড্র করে দক্ষিণ আফ্রিকার আগামী বছর বিশ্বকাপে খেলা কার্যত নিশ্চিত। নাইজেরিয়াকে জিততেই হবে বেনিনের বিরুদ্ধে ফাইনাল রাউন্ডের ম্যাচে বিশ্বকাপে খেলতে।

ইউরোপিয়ান কোয়ালিফায়ারের খেলা সবেমাত্র শুরু হয়েছে। ৫৪ দলের মধ্যে ১৬ টা জায়গা রয়েছে বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করার। কারা খেলবে তা জানতে অপেক্ষা করতে হবে ১৮ নভেম্বর পর্যন্ত।

এশিয়া থেকে ইতিমধ্যেই যোগ্যতার্জন করেছে অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান।

দক্ষিণ আমেরিকা থেকে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে, ব্রাজিল, ইকুয়েডার।

উত্তর ও সেন্ট্রাল আমেরিকা ও ক্যারেবিয়ান অঞ্চল থেকে আয়োজক দেশ হিসেবে খেলার ছাড়পত্র পেয়ে গেছে আমেরিকা, কানাডা ও মেক্সিকো। আরও ৩ টি স্থানের জন্য লড়াই চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

ওসেনিয়া অঞ্চলের একটি স্থানের জন্য ১১টি দেশ লড়াইয়ে ছিল। তৃতীয় রাউন্ডে প্লেঅফ ফাইনালে নিউ ক্যালেডোনিয়াকে হারিয়ে বিশ্বকাপে খেলা পাকা করে নিয়েছে নিউজিল্যান্ড।

বিশ্বকাপে খেলার সুযোগ হারানো দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পেরু, চিলি, ভেনেজুয়েলা, চীন।

যারা এখনও পর্যন্ত বিশ্বকাপ খেলার দৌড়ে রয়েছে, তারা হল এশিয়া থেকে কাতার, সংযুক্ত আরব আমীরশাহী, ইন্দোনেশিয়া, ইরাক, ওমান, সৌদি আরব। সরাসরি বাকি থাকা ২টি স্থান ও একটি ইন্টারকন্টিনেন্টাল প্লেঅফ স্পটে জায়গা পাকা করতে লড়ছে এরা। সেই কোয়ালিফাইং পর্বে খেলা শুরু হবে ৮ অক্টোবর।

বলিভিয়া সরাসরি যোগ্যাতার্জনের সুযোগ হারালেও ব্রাজিলকে অপ্রত্যাশিতভাবে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল প্লেঅফের মাধ্যমে বিশ্বকাপে খেলার আশা জিইয়ে রেখেছে। উত্তর ও মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল থেকে ইতিমধ্যেই তৃতীয় রাউন্ডে উঠেছে হন্ডুরাস, বারমুডা, কোস্টা রিকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, কুরাসাও, হাইতি, পানামা, নিকারাগুয়া, জামাইকা, গুয়েতেমালা, সুরিনাম, এল সালভাডোর। এদের মধ্যে ৩ টি দেশের সরাসরি বিশ্বকাপে যোগ্যতার্জনের সুযোগ থাকছে। গ্রুপের তিনটি দ্বিতীয় সেরা দলকে ইন্টারকন্টিলেন্টাল প্লে অফ পর্বের ম্যাচ খেলতে হবে যোগ্যতার্জন করতে। ওসেনিয়া অঞ্চস অঞ্চল থেকে নিউ ক্যালেডেনিয়া ইন্টারকন্টিনেন্টাল প্লেঅফ খেলার সুযোগ পাবে।

৪৮ টা দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেলে ৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে বিশ্বকাপের ড্র হবে, বলে জানিয়েছেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি সেই ড্রয়ে হাজির থাকতে পারেন, এমন একটা আভাস দিয়েছেন। চলতি বছর আগস্টে ওভাল অফিসের এক অনুষ্ঠানে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভানসকে পাশি নিয়ে বাড়তি উচ্ছ্বাস নিয়ে ডেনাল্ড ট্রাম্প বলেন, ‘‌ এটা সবচেয়ে বড়, সম্ভবত খেলার জগতে সবচেয়ে বড় ইভেন্ট বলেই আমি মনে করি।’‌

মেক্সিকো সিটিতে ১১ জুন ২০২৬ বিশ্বকাপ ফুটবল যজ্ঞের শুরু। ফাইনাল নিউ জার্সিতে ১৯ জুলাই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...