অলস্পোর্ট ডেস্ক: এক টাকায় কলকাতা লিগ ২০২৩ । এই ক্যাচ লাইন ইন স্পোর্টস টিভির। ২৫ জুন থেকে শুরু হতে চলা প্রিমিয়ার এ ডিভিশনের খেলা দেখা যাবে ইনস্পোর্টস ডট টিভি অ্যাপের মাধ্যমে। প্রিমিয়ার এ ডিভিশনের ১৯৯টি ম্যাচ দেখার জন্য গ্রাহককে দিতে হবে মাত্র ১৯৯ টাকা। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউলোড করা যাবে। এ ছাড়া শুধুমাত্র বড় দলের ম্যাচ বা বড় ম্যাচ দেখার জন্যও রয়েছে আলাদা প্যাকেজ।
আয়ারল্যান্ডের এই সংস্থা কলকাতা লিগের জন্য চুক্তিবদ্ধ হল আইএফএ র সঙ্গে। তারা কলকাতা লিগের বাণিজ্যিক স্বত্ব পেয়েছেন। এর বিনিময়ে তারা আইএফএ-কে একটি নির্দিষ্ট অর্থ দেবে। শনিবার আইএফএ-তে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দোপাধ্যায়, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহসভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস, সহ সচিব সুফল রঞ্জন গিরি, রাকেশ ঝাঁ, নজরুল ইসলাম এবং ইনস্পোর্টস ডট দক্ষিণ পূর্ব এশিয়ার কর্ণধার সৌভিক মুখোপাধ্যায়।
সচিব অনির্বাণ দত্ত জানান, যে অর্থের বিনিময়ে ইন স্পোর্টস ডট টিভি কলকাতা লিগের বাণিজ্যিক স্বত্ব নিয়েছে, কলকাতা লিগের সমস্ত ব্যয় বহন করা সম্ভব হবে তার ফলে। প্রসঙ্গত, রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন এ ‘ র উদ্বোধনী ম্যাচে খেলবে ডায়মন্ড হারবার এফসি ও সাদার্ন সমিতি। রয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও। যা কলকাতা লিগের ইতিহাসে বিরল। ম্যাচের আগে থাকছে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান ও লেজার শো।
যে লিঙ্কে ক্লিক করে এক টাকার বিনিময়ে দেখা যাবে একটি ম্যাচ: https://insports.tv/landing/CFL
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
