Cart Total Items (0)

Cart

All Sports

‌অলস্পোর্ট ডেস্ক:‌ সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরই নড়েচড়ে বসেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন। ঘরোয়া ফুটবল বলা ভাল আইএসএল আয়োজনের জন্য নতুন বানিজ্যিক সহযোগী ঠিক করার কাজ শুরু করেছিল। রিকোয়েস্ট ফর কোটেশনের মাধ্যমে একটি যোগ্য এজেন্টি ঠিক করে তাদের মাধ্যমে এমন একজন বানিজ্যিক সহযোগী ঠিক করার পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল। ১৫ সেপ্টেম্বর টেকনিকাল ও ফাইনান্সিয়াল বিড ওপেন করার কথাও বলেছিল।

এআইএফএফ সেটা মাথায় রেখে ৩ সদস্যের একটি বিড ইভালুয়েশন কমিটি গড়ে সঠিক ও স্বচ্ছ বানিজ্যিক সহযোগী নির্বাচন করতে। এই কমিটিতে আছেন বিচারপতি এল নাগেশ্বর রাও, এএফসির অডিট ও কমপ্লায়েন্স কমিটির সদস্য কেশবন মুরুগাসু, এআইএফএফ সভাপতি কল্যান চৌবে। এই কমিটি সাফল্যের সঙ্গে রিকোয়েস্ট ফর কোটেশনের (‌আরএফকিউ)‌ মাধ্যমে একটি নামী এজেন্সি নির্বাচিত করেছে।

সোমবার ফেডারেশন ‘‌ক্লিনভেল্ড পিট মারউইক গোয়ের্ডলার ইন্ডিয়া সার্ভিস এলএলপি ’ (‌কেপিএমজি‌) বানিজ্যিক সহযোগী ঠিক করার দায়িত্ব পেয়েছে। এরা‌ একটি নামী অ্যাকাউন্টিং সংস্থা। আশা করা যায়, এবার ইতিবাচক আরও কিছু ঘটবে। জট ছাড়িয়ে শুরু হবে আইএসএল নতুন কোনও বিনিয়োগকারীর হাত ধরে। তবে যদি স্বল্পমেয়াদী বন্দোবস্ত হয়, তাহলে আগের বিনিয়োগকারী পরিচালন সংস্থা এফএসডিএল আগ্রহ নাও দেখাতে পারে। তবে অন্তত কমপক্ষে ৫ থেকে ৬ বছরের জন্য ঘরোয়া লিগ চালানোর দায়িত্ব নিজেদের শর্তে পেলে, এফএসডিএল আবার ফিরতে পারে বিনিয়োগকারী হিসেবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *