অলস্পোর্ট ডেস্ক: রবিবার লিগ-১ এর ম্যাচে মার্সেইল-কে ৪-০ গোলে হারিয়ে দিল প্যারিস সেন্ট জার্মেইন। কিন্তু প্রথমার্ধে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন দলের তারকা প্লেয়ার কিলিয়ান এমবাপে। এদিনের ম্যাচে দু’টি গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান গনকালো র্যামোস। খেলা শুরুর আট মিনিটের মাথায় ফ্রি-কিক নিতে গিয়ে গোড়ালিতে চোট পান এমবাপে।
ম্যাচের আধঘণ্টা পরই এমবাপেকে তুলে নেওয়া হয়। কিন্তু হাফ টাইমের আগে দুই গোলে এগিয়ে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরুতেই র্যামোস দলের হয়ে তিন নম্বর গোলটি করেন। এরপর আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। এর আগের সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ড-কে ২-০ গোলে হারিয়েছিল পিএসজি।
এই জয়ের দ্বারা লুই এনরিকের দল ছ’টি ম্যাচ খেলে চতুর্থ স্থানে উঠে এসেছে। ব্রিস্টের থেকে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে আছে পিএসজি। এদিন ম্যাচ শেষে এনরিকে এমবাপের আঘাত নিয়ে বলেন, ‘‘ও চোট নিয়েও খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ব্যথার কারণে সেটা সম্ভব হয়নি । আমার মনে হয় না এটা খুব গুরুতর কিছু। খুব দ্রুত এমবাপে মাঠে ফিরে আসবে। তবে পুরোপুরি ঠিক না হয়ে মাঠে না ফেরাই ভাল।’’
লিগ-১-এ মার্সেইলের শুরুটা জয় দিয়ে হলেও পিএসজি-র কাছে হেরে গিয়ে সাপ্তাহিক তালিকার শেষে চলে যায় তারা। তাদের কোচ মার্সেলিনো গার্সিয়া তোরাল মাত্র সাতটি ম্যাচের পর ক্লাব কর্তা এবং ফ্যানক্লাবের এক প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর বুধবার পদত্যাগ করেন।
মার্সেইলের সভাপতি পাবলো লঙ্গোরিয়া এবং বেশ কয়েকজন সিনিয়র সহকর্মী ইউরোপ লিগে আয়াখসের সঙ্গে বৃহস্পতিবার ৩-৩-এ ড্র হওয়ায় অ্যামস্টারডম সফরে না যাওয়ার করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
