অলস্পোর্ট ডেস্ক: নরওয়ের চ্যাম্পিয়ন ক্লাব বোডো/গ্লিমিটের কাছে বুধবার প্রথম দফায় ১-৩ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ প্লেঅফের ম্যাচে রীতিমতো চাপে ইন্টার মিলান। মঙ্গলবার সান সিরোয় প্লেঅফের দ্বিতীয় দফায় ২ গোলে পিছিয়ে থাকার ব্যবধান ঘুচিয়ে ঘুরে দাঁড়াতে গেলে পারফরমেন্সে অনেক উন্নতি ঘটাতে হবে ইন্টারকে। কিন্তু তার থেকেও বড় চিন্তা দলের অন্যতম সেরা খেলোয়াড় লওতারো মার্টিনেজের চোট। এতে সান সিরো স্টেডিয়ামে ঘরের মাঠে ফিরতি দফায় লওতারোর খেলা একপ্রকার অসম্ভব। যদি না মিরকাল কিছু ঘটে। আর লওতারোর এই চোটের খবরে মেসি সহ আর্জেন্টনা শিবির উদ্বিগ্ন, ফিফা ২০২৬ বিশ্বকাপ শুরু হতে বেশি দেরি নেই বলে।
ইন্টারের হয়ে আক্রমণ হানার সময় ৬১ মিনিটে পা ধরে বসে পড়েন লওতারো পেশিতে টান অনুভব করায়। ইন্টার মিলান কোচ ক্রিস্টিয়ান চিবুর দৃষ্টি আকর্ষণ করেন। চিবু এরপর আর লওতারোকে জোর করে মাঠে রাখার ঝুঁকি নেননি। তাঁর বদলে নামান থুরামকে। লওতারো মাঠ থেকে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে এসে রিজার্ভ বেঞ্চে কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেন। চোটটা যে গুরুতর সেটা বুঝেই সাপোর্ট স্টাফরা সাজঘরে চলে যেতে বলেন লওতারোকে। খুঁড়িয়ে সাজঘরে যাওয়ার সময় আর্জেন্টিনার তারকা ফুটবলারের চোখে মুখে বেদনার ছাপ ছিল স্পষ্ট।
লওতারো যখন মাঠ ছাড়েন তখন খেলার ফল ছিল ১-১। প্রতিপক্ষের সন্দ্রে ফেটের গোলের পর ইন্টার মিলানের ফ্রান্সিসকো পিও এসপোসিটো সমতা ফেরান। কিন্তু বোডোর জেনস পিটার হজ ও কাসপার হগ ২ গোল চাপিয়ে দেন ইন্টারের ওপর।
ইন্টার কোচ চিবুর মতে, লওতারোর চোটটা গুরুতর। তাঁকে বেশ কিছুসময় পাওয়া যাবে না। তবে দলের সাপোর্ট স্টাফদের ধারনা, লওতারোর কাফ মাসলে চোট। তাই সারতে খুব একটা বেশি সময় লাগার কথা নয়। এটা সত্যি হলে ইন্টার ও আর্জেন্টিনা বিশ্বকাপ দলের জন্য স্বস্তির খবর। ২৭ মার্চ ফাইনালিসিমায় স্পেনের মুখোমুখি হবে কাতার বিশ্বকাপে জয়ী আর্জেন্টিনা।
ইন্টার মিলানের দলের ছন্দপতন ও লওতারোর চোটের জন্য কেউ কেউ অ্যাসপাইরা স্টেডিয়ামের কৃত্রিম ঘাসের মাঠকে দায়ি করলেও ইন্টার কোচ চিবুর প্রতিক্রিয়া, এটা বোডো/গ্লিমিট এই ধরনের মাঠে খেলতে বেশি অভ্যস্ত। কিন্তু এটাকে অজুহাত হিসেবে নিলে চলবে মনা খারাপ খেলা আড়াল করতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
