Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ দেশের হয়ে দ্বিতীয় ম্যাচেও দাপট দেখালেন লিওনেল মেসি। কুরাসাওয়ের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে হ্যাটট্রিক করলেন তিনি। সেই সঙ্গেই নজির গড়ে ফেললেন মেসি। দেশের জার্সিতে ১০০ গোল হয়ে গেল। বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে এই নজির গড়লেন মেসি। বুধবার ভোরের ম্যাচে কুরাসাওকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা।

দেশের জার্সিতে ১০০ গোলের তালিকায় সবার উপরে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর পরে রয়েছেন ইরানের আলি দায়ি। মেসি তৃতীয় ফুটবলার হিসেবে এই সাফল্য অর্জন করলেন। ম্যাচের ২০ মিনিটের মাথায় ম্যাচের প্রথম এবং আন্তর্জাতিক কেরিয়ারে নিজের শততম গোল করেন মেসি। পেনাল্টি বক্সের ভেতরে জিয়োভান্নি লো সেলসোর পাস পেয়েছিলেন। তার পর কুরাসাওয়ার দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান তিনি। এই ম্যাচের পর মেসির মোট আন্তর্জাতিক গোলসংখ্যা হল ১০২টি।রোনাল্ডোর মোট আন্তর্জাতিক গোল ১২২টি। আলি করেছেন ১০৯টি গোল।      

ম্যাচের প্রথমার্ধেই মেসির হ্যাটট্রিক হয়ে যায়। আর্জেন্টিনা ৬ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে হয় আরও একটি গোল। তবে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে একটু হালকা খেলতে দেখা গিয়েছে। প্রদর্শনী ম্যাচের প্রথমার্ধে দাপট দেখানোর পর দ্বিতীয়ার্ধে মেসিরা আর বাড়তি পরিশ্রম করতে চাননি। তবে দলের খেলায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোচ থেকে সমর্থকরা। বিশ্বকাপ জেতার পর এখনও পারফরম্যান্সে ভাটা পরেনি আর্জেন্টিনার ফুটবলারদের।      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *