Cart Total Items (0)

Cart

All Sports

জাস্ট দুনিয়া: এক বছর পর আবার ফুটবলে ফিরছেন বিশ্বকাপ জযী গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ার । শনিবার ঘরের মাঠে বুন্দেশলিগার ম্যাচে ডার্মস্ট্যাডের বিরুদ্ধে তাঁকে খেলতে দেখা যাবে। শুক্রবার এই সুখবর জানিয়েছেন দলের কোচ থমাস টাচেল। ২০১৪ সালে জামার্নির বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারি তিনি। গত ডিসেম্বরে স্কিয়িং করার সময় দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যায়। চোট এতটাই গুরুতর ছিল যে অস্ত্রোপচার করতে হয়। যে কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যান তিনি।

শেষ পর্যন্ত ফুটবলের মূলস্রোতে তাঁর ফেরার খবরে খুশি সকলেই।থমাস টাচেল বলেন, “ট্রেনিংয়ে যদি কোনও সমস্যা না হয় তাহলে শনিবারের ম্যাচে খেলছেন ন্যুয়ার। ও খুব খুশি, আমি খুব খুশি, আমার বিশ্বাস অন্যান্যরাও একইরকমভাবে খুশি।”

কাতার বিশ্বকাপ থেকে ফেরার পরই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এই বিশ্বকাপে দলের অধিনায়ক ছিলেন তিনি। তবে গ্রুপ পর্ব থেকেই তাঁদের ছিটকে যেতে হয়েছিল। দেশে ফেরার একদিনের মধ্যেই স্কিয়িং ট্রিপে গিয়েছিলেন। সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তার পর থেকে আর মাঠে নামতে পারেননি তিনি। এখন তিনি পুরোপুরি সুস্থ। বায়ার্ন মিউনিখের হয়ে তিনি শেষ খেলেছিলেন গত বছর ১২ নভেম্বর। বিশ্বকাপে যাওয়ার আগে।

তিনি চোটের জন্য ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে সুইজারল্যান্ড গোলকিপারকে দলে নেওয়া হয়। কিন্তু মরসুমের মাঝ পথেই তিনি বায়ার্ন ছেড়ে ইন্টার মিলানে চলে যান। এই মাসের শুরুতে বাযার্নের তরফে জানানো হয়েছিল দলের অধিনায়ককে নিয়ে তারা তাড়াহুড়ো করবেন না। দলে ডিফেন্ডার মাথিজ ডে লিট জানান তাঁরা দলে ন্যুয়ারের ফিরে আসার জন্যা মুখিয়ে রয়েছেন। তিনি বলেন, “আমি খুশি খুশি যে মানু দ্রুত দলে ফিরবে। ও একজন বিশ্বমানের গোলকিপার, ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা।”

ন্যুয়ার ২০১১-তে শালকে থেকে বায়ার্নের যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৫০০ ম্যাচ খেলেছেন। ক্লাব ফুটবলে ফেরার পাশাপাশি তিনি জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ২০২৪-এর ইউরোর আসর বসতে চলেছে জার্মানিতে। সেখানে জাতীয় দলের হয়ে প্রত্যাবর্তন হতে পারে ন্যুয়রের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *