অলস্পোর্ট ডেস্ক: এমন একটিও ম্যাচ হয়নি যেখানে মেসি ম্যাজিক দেখা যায়নি। প্রথম থেকে এদিন পর্যন্ত সব ম্যাচে ফুটবল বিশ্বের সেরা জাদুকরের পা থেকে গোল এসেছে। লিওনেল মেসি ইন্টার মিয়ামির হয়ে পাঁচ ম্যাচে আটটি গোল করে ফেলেছেন ইতিমধ্যেই। শুক্রবার শার্লট এফসিকে ৪-০ গোলে হারিয়ে লিগ কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ইন্টার মিয়ামি। যে দলটি এতদিন তালিকার সবার নিচে জায়গা পেত সেই দলকেই রাতারাতি বদলে দিয়েছে বেকহ্যামের একটা চাল। আর সেই চালের নাম মেসি ম্যাজিক । জেরার্ডো মার্টিনোর দল ধারাবাহিক জয়ে রয়েছে। আর তার মধ্যে ধারাবাহিকভাবে গোল করে চলেছেন এই একজন। এদিন তিনি দলের হয়ে শেষ গোলটি করেন ৮৬ মিনিটে। মিয়ামি মঙ্গলবার সেমিফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও কুয়েরেতাও ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।
এদিন ১২ মিনিটে জোসেফ মার্টিনেজের পেনাল্টি থেকে গোলের মাধ্যমে মিয়ামি এগিয়ে যায়। দলের দ্বিতীয় গোলটি আসে ৩২ মিনিটে ফর্মে থাকা রবার্ট টেলরের পা থেকে। ডিঅ্যান্ড্রে ইয়েডলিনের কাছ থেকে নিচু হয়ে আসা ক্রসে ক্লিপ করে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি।
শার্লট, যিনি শুরুর ৪৫ মিনিটে মেসি এবং স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুস্কেটসকে রীতিমতো তাঁর খেলা দিয়ে হতাশ করছিলেন বিরতির তাঁকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেন কোচ। পরিবর্থ হিসেবে নামা প্যাটট্রিক অ্যাগিয়েমাংয়ের নেমেই নিজের কৃতিত্ব দেখান। তাঁর ক্লোজ-রেঞ্জ হেডার বারের উপর দিয়ে বাউন্স করে চলে যায়।
এর পরই মাঝখানে দিয়েগো গোমেজ মেসির দিকে নিচু ক্রস খেলেন। শার্লট ডিফেন্ডার অ্যাডিলসন মালান্দারকে বাধার চেষ্টা তার নিজের গোলে শেষ হয়। মালান্দারের দুর্ভাগ্যজনক স্লাইড হোম জনতাকে তাদের প্রত্যাশিত মেসি গোল উদযাপন করতে না দিলেও তিনি তাঁদের হতাশ করেননি।
৮৭ মিনিটে শার্লটের দুর্বল রক্ষণকে কাজে লাগান তিনি। মাঝখান থেকে মেসি ক্যাম্পানার দিকে একটি বল খেলেন, যিনি দুই ডিফেন্ডারের মার্কিংয়ে ছিলেন। কিন্তু ক্যাম্পানা বাঁ দিকে বল ধরে রাখায় তারা ঠিক উল্টোটা করেন। সেখান থেকেই তিনি বক্সের ভিতরে মেসিকে সেই বল বাড়িয়ে দেন, যিনি খুব সহজেই কাহলিনাকে পাশ কাটিয়ে সেই বল জালে জড়ান।
বার্সেলোনা ও আর্জেন্টিনার প্রাক্তন কোচ মার্টিনো বলেন, “আমরা দীর্ঘ স্পেলের জন্য বলের উপর নিয়ন্ত্রণ রেখেছিলাম এবং আমি মনে করি প্রতিপক্ষের তরফে একটাই স্পষ্ট সুযোগ তৈরি হয়েছিল। তা ছাড়া আমি মনে করি আমাদের রক্ষণের কোনও সমস্যাই হয়নি।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
