অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে খেলতে নেমেছিল মহমেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ ছিল আর্মি রেড। কিন্তু এই খেলার মধ্যেই ঘটে গেল বড় দুর্ঘটনা। প্রিয় দলের খেলা দেখতে মাঠে পৌঁছে গিয়েছিলেন মহমেডান সমর্থক শেখ সিরাজউদ্দিন। খেলা চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সৱঙ্গেই তাঁকে আইএফএ-র অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ। কিন্তু সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বপলে ঘোষণা করেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছিল বলে জানান তাঁরা।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া মহমেডান সমর্থক তথা ময়দানে। ৫৬ বছরের সিরাজ নিয়মিত মাঠে যেতেন খেলা দেখতে। খিদিরপুরের বাসিন্দা তিনি। ময়দানে পরিচিত রাজকুমার নামে। রাতেই তাঁর বাড়িতে যান আইএফএ সভাবপিত অজিত বন্দ্যোপাধ্যা, সচিব অনির্বাণ দত্ত, সহসভাপতি সৌরভ পাল, মহমেডান স্পোর্টিংয়ের সচিব ইশতিয়াক আহমেদ। সিরাজের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন সকলেই।
কলকাতা প্রিমিয়ার লিগে ভাল জায়গায় রয়েছে মহমেডান। এদিন যদিও রেড আর্মির সঙ্গে ম্যাচ ১-১ গোলে ড্র হয়। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে কোনওরকমে সমতায় ফেরে দল। তার মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে গ্যালারি। গ্যালারি থেকে মাঠে ছোঁড়া হয় জলের বোতল, চেয়ার, এমনকি জলের ড্রামও মাঠে ছুঁড়ে ফেলা হয়। যার ফলে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় খেলা। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মহমেডান মাঠ। সমর্থকরা শান্ত হলে আবার শুরু হয় খেলা। যার ফলে ১৭ মিনিট অতিরিক্ত সময় খেলা হয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
