হুয়ান ফেরান্দো
অলস্পোর্ট ডেস্ক: ম্যাচের প্রথমার্ধে মোহনবাগানকে তেমনভাবে খুঁজে পাওয়া না গেলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলের হার বাঁচিয়ে দিয়েছেন আর্মান্দো সাদিকু। ২-০ পিছিয়ে থাকা দল যখন ২-২ করে সমতা ফেরায় তখন হতাশা অনেকটাই কেটে যায়। কিন্তু ২-০ এগিয়ে থাকা দল যখন ২-২ ড্র করে তখন হতাশা গ্ৰাস করে। ম্যাচ শেষে কলকাতার যুবভারতী ক্রিড়াঙ্গনে তেমনই কিছু ঘটলো। তাঁর ফলে লাল কার্ড দেখতে হল মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দোকে।
যার জেড়ে সাংবাদিক সম্মেলনে আসা হল না ফেরান্দোর। এদিন সাংবাদিক সম্মেলনে আসেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। তিনি জোড় গলায় বলেন, “আমাদের কোচের উপর পুরো আস্থা আছে। কোচ এমন কিছু করতে পারেন না। কোনও একজন প্রতিপক্ষ প্লেয়ার কোচকে উত্যক্ত করেছে।” বোঝা গেল তাঁর ইঙ্গিত ছিল প্রাক্তন মোহনবাগান প্লেয়ার রয় কৃষ্ণার দিকে।
ম্যাচ শেষে যখন সবাই মাঠে ঢুকে পড়েন তখনই রয় কৃষ্ণার সঙ্গে এমন কিছু হয় যাতে মাথা গরম করে ফেলেন ফেরান্দো। ঝামেলায় জড়িয়ে পড়েন সাপোর্ট স্টাফ থেকে প্লেয়ার সকলেই। ফেরান্দোর পাশাপাশি লাল কার্ড দেখেন ওড়িশা প্লেয়ার মরসিও। লাল কার্ড দেখে রীতিমতো অবাক হয়ে মোহনবাগান কোচ। মুখে তখন তাঁর হতাশার হাসি। একে তো চোট-আঘাতে জর্জরিত দল যার প্রভাব পড়ছে পারফর্মেন্সে। তাঁর উপর ডাগ আউটের কোচের না থাকা আরও বড় প্রভাব ফেলতে পারে দলের উপর। ম্যাচের ফল সমানে সমানে শেষ হলেও শেষটা ঘটনাবহুল হয়ে থাকল এদিনের ম্যাচে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
