Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: পরিকল্পনাটা তো ছিলই। শেয় পর্যন্ত তা সফলও হল। বৃহস্পতিবার সন্ধেয় মোহনবাগান ক্লাব তাঁবুতে ঘটা করে উদ্বোধন হয়ে গেল অমর একাদশ-এর মূর্তি। সেই মূর্তির উদ্বোধনে ক্লাব প্রাঙ্গনে ছিল তারকা হাঁট। ক্লাবের প্রাক্তন থেকে মোহনবাগান রত্ন, সিনেমার জগত থেকে ক্রিকেট, রাজনীতির ব্যাক্তিত্ব। সকলেই এক কথায় মোহনবাগানের ইতিহাসকে ধরে রাখার এই উদ্যোগকে সাধুবাদ জানালেন। মজা করে বেশ কয়েকবার উঠে এল প্রতিপক্ষ চিরশত্রু ক্লাব ইস্টবেঙ্গলের নামও।

এদিন ক্লাব তাঁবুতে তারকাদের পাশাপাশি ছিলেন প্রচুর সমর্থকও। যার ফলে আরো জমজমাট হয়ে উঠেছিল অনুষ্ঠান। মাঝে মাঝেই ক্লাবের নামে জয়ধ্বনী উঠল সমর্থকদের মধ্যে থেকে। এদিন, সবার শেষে ক্লাবে প্রবেশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে উন্মোচন হল অমর একাদশের মূর্তি। যেখানে দেখা যাচ্ছে, দলের কয়েকজন সামনে বসে রয়েছেন আর কয়েকজন দাঁড়ালেন।

এই মূর্তির কারিগরদেরও সম্মান জানানো হল। এদিন মঞ্চ থেকে একটি তথ্য প্রকাশ করলেন ক্লাবের অন্যতম কর্তা দেবাশিস দত্ত। তিনি জানান, যে বেঞ্চটিতে অমর একাদশের প্লেয়ারদের মূর্তি বসানো হয়েছে সেই বেঞ্চেই সত্যিকারের অমর একাদশের ফুটবলাররা বসেছিলেন। খবর পেয়ে উত্তর কলকাতার এক বাড়ি থেকে সেই বেঞ্চ উদ্ধার করে ক্লাবে রাখা হয়। আর এই তথ্য যেন প্রাণ দিল মূর্তিকে। এদিনের অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন অমর একাদশের বাড়ির সদস্যরাও।

এদিন মোহনবাগান টেন্টে ছিল চাঁদের হাঁট। নঈমুদ্দিন, শ্যাম থাপা, গৌতম সরকার, প্রশান্ত চক্রবর্তী, দীপেন্দু বিশ্বাসদের মতো তারকা প্রাক্তন ফুটবলাররা হাজির হয়েছিলেন ক্লাবের বিশেষ দিনে। ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, গায়িকা লোপামুদ্রাা মিত্রও। এদিনের মঞ্চ থেকে নতুন সদস্য কার্ড অরূপ বিশ্বাস ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দেন দেবাশিস দত্ত। আর এই মঞ্চ থেকেই ভারতীয় ফুটবলের জন্য নতুন বার্তার সঙ্গে সঙ্গে কিছুটা বিতর্কও উসকে দিলেন ক্রীড়ামন্ত্রী ও প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।

ক্রীড়ামন্ত্রী বলেন, “বাংলা তথা ভারতীয় ফুটবল তলানিতে পৌঁছে গিয়েছে। সবার আগ সেটা ঠিক করতে হবে। বাংলার ফুটবলকে তুলে আনতে হবে। সৌরভ বলেন, “ক্লাবগুলোর প্রশাসনে প্রাক্তন প্লেয়ারদের আনতে হবে তবেই খেলার উন্নতি হবে।” যা নিয়ে দিনের পর দিন বিতর্ক চলেছে ভারতীয় খেলায়। যার কোনও সুরাহা মেলেনি। তবে সম্প্রতি বেশ কিছু ক্রীড়া সংস্থা প্রাক্তন প্লেয়ারদের অগ্রাধিকার দিচ্ছে ঠিকই কিন্তু সৌরভ চান আরও বেশি করে প্রাক্তনদের রাখা হোক প্রশাসনে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *